চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহজ হবে না তাজমহল দেখা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

সারা বিশ্বের পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান আগ্রার তাজমহল। প্রতিবছর লাখো পর্যটক ভারতে আসেন তাজমহল দেখার জন্য। তবে এবার খারাপ খবর রয়েছে তাজমহল প্রেমীদের জন্য।

তাজমহল দর্শন করতে হলে এখন থেকে দ্বিগুণ দামে টিকিট কিনতে হবে দর্শনার্থীদের।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ (এএসআই) উল্লেখ করেছে ১২ বছর পর সব ক্যাটাগরিতে টিকিটের মূল্য দু’শ শতাংশ বাড়ানো হয়েছে।

ক্যাটাগরি  ‘এ’ তে ভারতীয়দের জন্য ১০ রুপির টিকিট ৩০ রুপি আর বিদেশীদের জন্য ২৫০ রুপির টিকিট ৭৫০ রুপি নির্ধারণ করা হয়েছে। ক্যাটাগরি ‘বি’ তে ভারতীয়দের জন্য ৫ রুপির টিকিট ১৫ রুপি আর বিদেশীদের জন্য ১০০ রুপির টিকিট ৩০০ রুপি করা হয়েছে।

তবে আগ্রা উন্নয়ন কর্তৃপক্ষ বলছে দর্শনার্থীদের আরো বেশি খরচ করে টিকিট ক্রয় করতে হবে। তাদেরকে টোল ট্যাক্স দিতে হবে। ১০ রুপি বেশি টোল ট্যাক্স দিয়ে ৩০ রুপির টিকিটের দাম পড়বে ৪০ টাকা আর ৫০০ রুপি টোল ট্যাক্স বেশি দিয়ে বিদেশী দর্শনার্থীদের টিকিটের দাম পড়বে ১২৫০ রুপি।

সার্ক ও বিমসটেক নাগরিকদের তাজমহল পরিদর্শন করতে হলে টোল ট্যাক্সসহ ৫৩০ রুপি খরচ করতে হবে।

Reneta

কয়েকজন পর্যটন নেতা ইতোমধ্যেই এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে। আগামী বুধবার একটি সভারও আয়োজন করেছে তারা।

তারা বলছে গত তিন বছর ধরে তাজমহল দেখার টিকিটের দাম বৃদ্ধিতে পর্যটক কম আসছে। যা তাদের শিল্পের জন্য ক্ষতিকর।

ভারতের ট্রাভেল এজেন্টস ফেডারেশনের সভাপতি রাজীব তিওয়ারি টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘‘টিকিটের মূল্য বৃদ্ধি এটাই প্রথম বার নয়, এমন হারে টিকিটের মূল্য বৃদ্ধি পেলে তাজমহল দর্শন পর্যটকদের অনীহার কাতারে পড়বে।’’

এএসআই অবশ্য প্রাথমিকভাবে ৪৫ দিনের সময়সীমা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে, জনগণের আপত্তি ও পরামর্শের জন্য। তবে সব কিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে নতুন টিকিটের হার প্রযোজ্য হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আগ্রাতাজমহল
শেয়ারTweetPin

সর্বশেষ

গানের বিশ্বকাপে অংশ নিতে শিল্পীদের ডাক দিল ‘বঙ্গ’

মে ১০, ২০২৬

‘মরদেহের মর্যাদা রক্ষা আমাদের নৈতিক দায়িত্ব’

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয়কে নরেন্দ্র মোদির অভিনন্দন

মে ১০, ২০২৬

সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান হলেন এম এ কাশেম

মে ১০, ২০২৬

রাজনৈতিক মঞ্চে সিনেম্যাটিক বিজয়!

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT