বাংলাদেশ

২১ মার্চ থেকে পাঁচ দিন রেলের অনলাইন টিকিট বিক্রি স্থগিত

ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধের কারণে ট্রেন চলাচল বন্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

রেললাইনের উপর একটি ট্রেন চলাচল করছে, আকাশে মেঘাচ্ছন্ন আকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

২১ মার্চ ভোর থেকে বাংলাদেশ রেলওয়ের অনলাইন টিকিট বিক্রি পাঁচ দিনের জন্য স্থগিত থাকবে। বর্তমান টিকিট বিক্রেতার থেকে নতুন বিক্রেতার কাছে দায়িত্ব হস্তান্তরের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ ঢাকায় রেলভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ তথ্য জানান।

ওই পাঁচদিনে রেলস্টেশনের টিকেট কাউন্টার থেকে শতভাগ টিকিট পাবেন মানুষ। বর্তমানে ৫০ শতাংশ টিকেট অনলাইনে এবং বাকিগুলো কাউন্টার থেকে বিক্রি করা হচ্ছে।

আগামী পাঁচ বছরের জন্য অনলাইন টিকেটিং সেবা পরিচালনার জন্য সহজ লিমিটেড’কে দায়িত্ব দেবার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

আগামী ২৬ মার্চ ভোর থেকে আবার অনলাইনে টিকিট বিক্রির দায়িত্ব সহজ’র নিয়ন্ত্রণে চলে যাবে।

বিষয়:রেলমন্ত্রী সহজ ডটকম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…