সুপ্রিম কোর্টে রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করা সহকারী অ্যাটর্নি জেনারেল তামান্না ফেরদৌসকে তার পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রে ৯ নভেম্বর আইন মন্ত্রণালয়ের সলিসিটর রুনা নাহিদ আকতার সাক্ষরিত এসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,’সুপ্রিম কোর্টের আইনজীবী তামান্না ফেরদৌসের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ আদেশ বাতিলক্রমে তাকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদ হতে অব্যাহতি প্রদান করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

গত ৯ অক্টোবর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদক রুমের সামনে সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো: মজিবুর রহমান মজিবের সঙ্গে সহকারী এটর্নি জেনারেল তামান্না ফেরদৌসের বাকবিতণ্ডা ও হাতাহাতি ঘটনা ঘটে। সে ঘটনার ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।








