চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহকর্মীর সঙ্গে আলোচনায় ব্রিটিশ পছন্দ সম্পর্ক-টাকা-ধর্ম-সেক্স

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০১ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০১৭
লাইফস্টাইল
A A
Beautiful business woman high fiving colleague during meeting

Beautiful business woman high fiving colleague during meeting

দিনের অনেকটা সময় কাটে সহকর্মীর সঙ্গে। তাই নানা বিষয় আলাপও করা হয় কাজের ফাঁকে। ব্রিটিশরা সহকর্মীর সঙ্গে আলাপের ক্ষেত্রে সেক্স এবং অর্থ- এই দুটি বিষয় বেছে নিতে বেশি পছন্দ করেন। গবেষণায় এমনটাই জানা গেছে।

হেলথ ক্যাম্পেইনাররা ব্রিটেনের ২,০০০ কর্মজীবীর উপর জরিপ চালিয়েছেন। জরিপে দেখা গেছে যে মানসিক স্বাস্থ্যের ব্যাপারে তারা সহকর্মীর সঙ্গে একেবারেই আলাপ করেন না । অথচ প্রতি চারজনে একজন কোন না কোন মানসিক সমস্যায় ভুগছেন ব্রিটেনে।

সহকর্মীর সঙ্গে আলাপের বিষয় নির্বাচন করার তালিকায় ৩০ শতাংশ মানুষ নির্বাচন করেছেন সম্পর্ক এবং ব্রেকআপ-এই দুটি বিষয়। ছাব্বিশ শতাংশ বেছে নিয়েছেন আর্থিক সমস্যার বিষয়টিকে।  বিশ শতাংশ জানিয়েছেন তারা সহকর্মীকে ডেটিং এর ব্যাপারে পরামর্শ দিয়ে থাকেন। আর ১৯ শতাংশ জানিয়েছেন, তারা ধর্ম বিষয়ক আলাপ করতে পছন্দ করেন। আঠারো শতাংশ সেক্স নিয়ে সহকর্মীর সঙ্গে আলাপ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

জরিপে মাত্র ১৩ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা মানসিক স্বাস্থ্যের ব্যাপারে সহকর্মীর সঙ্গে আলাপ করেন। অর্থাৎ তালিকায় সবচাইতে কম ভোট পেয়েছে মানসিক স্বাস্থ্যের বিষয়টি।

মানবসম্পদ বিশেষজ্ঞ কেরি ম্যাকগোয়ান এর মতে, মানসিক স্বাস্থ্য সমস্যার কথা বলতে চান না অধিকাংশ মানুষ। কারণ, মানসিক সমস্যা আছে জানলে পদোন্নতি বাধাপ্রাপ্ত হতে পারে কিংবা সেই ব্যক্তি সম্পর্কে অন্যদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে পারে এমনটাই ধারণা করা হয়। তিনি মনে করেন, সঠিক জায়গা পেলে কর্মীরা মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলবেন।

তবে জরিপে অংশ নেয়া অনেকেই জানিয়েছেন, মানসিক স্বাস্থ্য নিয়ে সরাসরি আলোচনা না হলেও কোনো সহকর্মী যদি মানসিকভাবে ভেঙ্গে পড়েন, তাহলে তারা তাকে সব ধরণের সহযোগিতা করেন। তবে তারা ঠিক কীভাবে সহযোগিতা করেন, এই ব্যাপারে কিছু জানাতে পারেননি। প্রায় ৩৯ শতাংশ কর্মজীবী জানিয়েছেন, সহকর্মী মানসিক সমস্যায় ভুগলে তাকে কীভাবে সহায়তা করা উচিত সে ব্যাপারে কোনো ধারণা নেই তাদের।

Reneta

টাইম টু চেঞ্জ-এর ডিরেক্টর সু বেকার এর মতে, সহকর্মীকে সহযোগিতা করার জন্য এক্সপার্ট হওয়ার প্রয়োজন নেই। তার কথা মন দিয়ে শোনা এবং তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় না করানোই যথেষ্ট। তিনি আরও পরামর্শ দিয়েছেন যে, সেই ব্যক্তির ব্যাপারে আগ্রহ দেখাতে হবে এবং তার সঙ্গে কথোপকথনের ক্ষেত্রে সচেতন থাকতে হবে। এক কাপ চা তৈরি করে দেয়া, একসঙ্গে হাটতে যাওয়াও মানসিকভাবে অনেক সাহস যোগায়। বিষয়টা সহজ না হলেও ধৈর্য ধরে কাজটি করতে হবে।

এছাড়া উচ্চপদস্থরা যদি নিজেদের জীবনের নানা মানসিক সমস্যা এবং সেগুলোর সমাধান খুঁজে বের করার উপায়গুলো আলোচনা করেন, সেটাও বেশ কার্যকরী হবে বলে মনে করেন তিনি। ইন্ডিপেনডেন্ট

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানসিক স্বাস্থ্যমানিসহকর্মীসেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যাক অ্যালিস্টারের গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

হালান্ডের নরওয়ের রূপকথা থামল, বেলিংহ্যামের জোড়ায় সেমিতে ইংল্যান্ড

জুলাই ১২, ২০২৬

৯০ মিনিটে ফলাফল হল না হালান্ড-কেনের লড়াইয়ের

জুলাই ১২, ২০২৬

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT