বিনোদন

সস্ত্রীক হাসপাতালে কাজী হায়াৎ, অবস্থা স্থিতিশীল

নেতা মোশাররফ হোসেনের ছবি, তিনি একটি আলোচনাসভায় বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতা মোশাররফ হোসেন একটি আলোচনাসভায় বক্তৃতা দিচ্ছেন, তিনি একটি হালকা নীল শার্ট পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

গেল সপ্তাহেই সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের প্রখ্যাত নির্মাতা কাজী হায়াৎ। ঘরে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তারা। কিন্তু অবস্থার অবনতি হলে সোমবার (১৫ মার্চ) রাজধানীর ধানমন্ডি এলাকার পপুলার হাসপাতালে ভর্তি করানো হয়।

চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন নির্মাতা এস এ হক অলিক। ২ এপ্রিল অনুষ্ঠিতব্য পরিচালক সমিতির নির্বাচনে কাজী হায়াৎ সভাপতি পদে এবং অলিক সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন।

সভাপতি প্রার্থী কাজী হায়াতের শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানিয়ে অলিক বলেন, হায়াৎ আঙ্কেল সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন আগেই। পরশু থেকে শ্বাসকষ্ট শুরু হয়। দ্রুতই অক্সিজেনের মাত্রা কমতে থাকে। সোমবার রাতে অবস্থার অবনতি হয়। তবে এখন তার অক্সিজেনের মাত্রা স্বাভাবিকের দিকে। বলা যায় সার্বিকভাবে আগের চেয়ে ভালো আছেন তিনি।

অলিক জানান, কাজী হায়াতের সাথে তার স্ত্রীও একই হাসপাতালে ভর্তি আছেন। বর্তমানে তাদেরকে কেবিনে রাখা হয়েছে।

গত ২ মার্চ করোনার টিকা নেন কাজী হায়াৎ। এরপরই শরীরে জ্বর অনুভব করেন তিনি। তিনদিন পার হওয়ার পরও জ্বর ভালো হয়নি। পরে করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজেটিভ আসে।

কাজী হায়াৎ পরিচালিত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বীর’। শাকিব খান-বুবলী অভিনীত এই ছবিটি তার পরিচালিত ৫০তম সিনেমা।

বিষয়:এস এ হক অলিক করোনা করোনাভাইরাস কাজী হায়াৎ টিকা নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…