বাংলাদেশ

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি-শ্রদ্ধা নিবেদন-সশস্ত্র বাহিনী দিবস

‘সশস্ত্র বাহিনী দিবস-২০১৯’ উপলক্ষে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে ঢাকা ক্যান্টনমেন্টে শিখা অনির্বাণের বেদিতে ফুল দিয়ে রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধে ত্যাগ স্বীকারকারী সেনাবাহিনীর শহীদ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকষ দল রাষ্ট্রপতিকে অভিবাদন জানায়। রাষ্ট্রপতি সেখানে রক্ষিত পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন।

এরপর সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা শিখা অনির্বাণের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের পর মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদদের মহান আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর অংশ হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

বাংলাদেশ সেনাবাহিনী, নৌ বাহিনী এবং বিমান বাহিনীর বাছাইকৃত চৌকষ সদস্যের একটি দল এ সময় গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্বে নিয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিখা অনির্বান চত্বরে সংরক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

বিষয়:শেখ হাসিনা সশস্ত্র বাহিনী দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…