আন্তর্জাতিক

সলোমন দ্বীপপুঞ্জে ৭ মাত্রার ভূমিকম্প

সলোমন দ্বীপপুঞ্জে ৭ মাত্রার ভূমিকম্প

রিখটার স্কেলে ৭ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে প্রশান্ত মহাসাগরের সলোমন দ্বীপপুঞ্জে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) খবর অনুযায়ী শনিবার স্থানীয় সময় সকাল পৌনে ৬ টায় ভূমিকম্পটি হয়।

কম্পনের কেন্দ্রস্থল ছিলো দ্বীপপুঞ্জের একটি রাজধানী লাতার ৮০ কিলোমিটার দূরে ভূস্তরের ১০ কিলোমিটার গভীরে।

শক্তিশালী এই ভূমিকম্পের আঘাত লেগেছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাপুয়া নিউগিনিতে। ইউএসজিএস জানায়, ভূকম্পনের কেন্দ্র হতে অন্তত ৩শ কিলোমিটার পর্যন্ত এর ধাক্কা লেগেছে।

প্রাথমিকভাবে ভূকম্পের মাত্র ৭ দশমিক ৫ মাত্রার জানানো হয়েছিলো। ভূমিকম্পের পরই সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয়। তবে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের পরে শকওয়েভের ফলে সুনামি হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত জুনেও সলোমন দ্বীপপুঞ্জ ও এর সংলগ্ন দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে ৭ মাত্র একটি ভূমিকম্প হয়। এর আগে মার্চেও দ্বীপটিতে সেখানে একটি প্রলয়ঙ্করী ভূমিকম্প আঘাত হানে।

বিষয়:ভূমিকম্প সলোমন দ্বীপপুঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…