ফুটবল

‘সর্বনাশ-পতন-দুঃস্বপ্ন…’

‘সর্বনাশ-পতন-দুঃস্বপ্ন…’

বিশ্বকাপের গত আসরের চ্যাম্পিয়ন তারা। তবুও এই আসরে গ্রুপপর্ব থেকে বিদায়ের পর দলের পাশে দাঁড়ায়নি জার্মানির গণমাধ্যম। জার্মানদের বিদায়কে ‘সর্বনাশ, বিপর্যয়, ঐতিহাসিক বেইজ্জতি, লজ্জাজনক সমাপ্তি ও দুঃস্বপ্ন’র মতো কঠিন শব্দে বর্ণনা করা হয়েছে।

গ্রপপর্বের প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে হার। দ্বিতীয় ম্যাচে সুইডেনের বিরুদ্ধে ঘাম ঝরানো জয়। আর শেষ ম্যাচে সাউথ কোরিয়ার কাছে ২-০ গোলে বিধ্বস্ত। সবমিলিয়ে গ্রুপে চতুর্থ হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেয় জার্মানি।

দলের বিদায়ের পর জার্মানিজুড়ে চলছে আহাজারি। সঙ্গে হতাশা-ক্ষোভ। যার কিছুটা ফুটে উঠেছে সংবাদমাধ্যমের শিরোনামে।

কিকার্স অনলাইন শিরোনাম করেছে, ‘ঐতিহাসিক পতন! জার্মান চ্যাম্পিয়নদের বিদায়’। টেলিভিশন চ্যানেল এআরডি জার্মানির বিদায়কে বর্ণনা করেছে ‘ঐতিহাসিক বিপর্যয় হিসেবে’। আর দার স্পিজেল’র ভাষা আরও ঝাঁঝালো, ‘ঐতিহাসিক বেইজ্জতি’।‘সর্বনাশ-পতন-দুঃস্বপ্ন…’

দার স্পিজেল লিখেছে, ‘বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার জার্মানি জাতীয় দল প্রথম রাউন্ড টপকাতে ব্যর্থ’।

স্যুডুৎস্কি জিতুং জার্মানির হারকে এক কথায় বলেছে ‘পতন’। বিল্ড শিরোনাম করেছে, ‘বিদায়, আমাদের দুঃস্বপ্নের বিশ্বকাপ বাস্তব হয়ে উঠল’।

দলের বিদায়ের পর টুইট করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলও। তিনি বলেছেন, ‘দুর্ভাগ্য, এমনটা আশা করিনি’।‘সর্বনাশ-পতন-দুঃস্বপ্ন…’

বিষয়:জার্মানি রাশিয়া বিশ্বকাপ ২০১৮

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…