কিশোরগঞ্জ

সরকারের কাছে জনগণের দা‌বীর কোনো মূল্য নেই: মির্জা আব্বাস

রাজনৈতিক নেতাদের সমাবেশে বক্তারা সরকারের নীতির সমালোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক নেতারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদে অংশগ্রহণ করে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জ প্রতিনিধি: আওয়ামী লীগ সরকারের কাছে জনগণের দা‌বীর কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন বিএন‌পির স্থা‌য়ী ক‌মিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন: জনগণ ফুঁ‌সে উঠেছে, আর ছাড় নয়। গণআ‌ন্দোল‌নের মাধ্যমে সরকারকে হ‌টিয়ে খা‌লেদা জিয়াকে মুক্ত করা হবে।

বিএন‌পি চেয়ারপার্সন বেগম খা‌লেদা জিয়ার মু‌ক্তি ও বিদেশে চি‌কিৎসার সুযোগ দেয়ার দা‌বীতে বৃহস্পতিবার বিকেলে ‌কিশোরগ‌ঞ্জে জেলা বিএন‌পির সমা‌বেশে এসব কথা ব‌লেন মির্জা আব্বাস।

এ সমাবেশে দল‌টির কে‌ন্দ্রীয় নির্বাহী ক‌মি‌টির সদস্য মির্জা আব্বাস ছাড়াও খা‌লেদা জিয়ার উপদেষ্টা ঢাকা মহানগর দ‌ক্ষি‌ণের সভাপ‌তি আবদুস সালাম, খা‌লেদা জিয়ার উপ‌দেষ্টা এড. ফজলুর রহমানসহ কে‌ন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

বিএন‌পি নেতারা বলেন: এটি ছিল স্মরণকা‌লের সবচেয়ে বড় সমাবেশ। লক্ষা‌ধিক মানুষের সমাবেশ ঘটানো হয়েছে। এ সমাবেশ থেকে দ‌লের তৃণমূল পর্যায়ের নেতারা জাগ‌রিত হ‌বেন এবং চেয়ারপার্স‌নের মু‌ক্তি ত্বরা‌ন্বিত হবে বলে মনে করছেন তারা।

জেলা বিএন‌পির সভাপ‌তি ও ময়মন‌সিংহ বিভা‌গের সহ সাংগঠ‌নিক সম্পাদক মো: শরীফুল আল‌মের সভাপ‌তিত্বে সমাবেশে ময়মন‌সিংহ বিভা‌গের সাংগঠ‌নিক সম্পাদক সৈয়দ এমরান সা‌লেহ প্রিন্স, কেন্দ্রীয় সহ-সাংগঠ‌নিক সম্পাদক এড. শাহ মো: ওয়ারেস আলী মামুনসহ কে‌ন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপ‌স্থিত ছি‌লেন।

বিষয়:খালেদা জিয়া গণআন্দোলন বিএনপি মির্জা আব্বাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…