চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকার বেছে বেছে ছাত্রদল-বিএনপির নেতাকর্মী খুন, গুম করছে: খালেদা

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৯:৩২ অপরাহ্ণ ২০, জুন ২০১৭
রাজনীতি
A A
খালেদা জিয়ার ইফতার

নিখোঁজ নেতাকর্মীদের স্বজনদের সঙ্গে খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদ বলেছেন, এই সরকার বেছে বেছে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের খুন, গুম করেছে। এরা ভালো ছেলে। কোন অপরাধ ছিল না। প্রশাসনের লোক পরিচয় দিয়ে তাদেরকে তুলে নিয়ে হত্যা করেছে।তাদের কোন দোষ ছিল না। বিএনপির ভালো, ত্যাগী কর্মী বলেই তাদের এই পরিণতি। সরকার বিএনপিকে দমন করতে ন্যাক্কারজনক এই কৌশল নিয়েছে।

মঙ্গলবার গুলশানের একটি হোটেলে খুন ও গুম হওয়া নেতাকর্মীর স্বজনদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

খালেদা জিয়া আরও বলেন, গুম হওয়া নেতাকর্মীদের উদ্ধারে আমরা অনেক চেষ্টা করেছি। তবুও হয়তো যতটুকু প্রয়োজন ছিলো ততটুকু পারিনি। হয়তো যেখানে যাওয়ার প্রয়োজন ছিল সেখানে আমরা যেতে পারিনি। কিন্তু আমরা চেষ্টা করেছি।

তিনি বলেন, আমরা এখনো বিশ্বাস করি তাদের ফিরে পাবো। তার জন্য এই জালিম সরকারের পতন ঘটাতে হবে। তারপর হয়তো আমরা হারানো নেতাকর্মীদের ফিরে পাবো।

খালেদা জিয়ার ইফতার
নেতাকর্মীদের স্বজনদের সঙ্গে খালেদা জিয়া

ঢাকা শহরে খুন ও গুমের শিকার ৫৫টি পরিবারের স্বজনরা এই ইফতারে অংশ নেন। এসময় তাদের হাতে গুম বা খুনের শিকার স্বজনদের ছবি দেখা যায়। কারো শিশু সন্তান,কারো স্ত্রী কিংবা বাবা-মা গুম হওয়া সন্তানের ছবি বুকে নিয়ে ইফতারে অংশ নিয়েছেন। এসময় সেখানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

বেগম খালেদা জিয়া এসেই এসব স্বজনহারাদের সঙ্গে কুশল বিনিময় করেন ও সান্ত্বনা দেন।

Reneta

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়ার ইফতারবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতে রাষ্ট্রপতির গাড়ি থামিয়ে পুরস্কার পেলেন পুলিশ কর্মকর্তা

পরবর্তী

শাকিব খান কি ভারত আর বাংলাদেশকে এক করে ফেলেছেন?: রিয়াজ

পরবর্তী
সংবাদ সম্মেলনে রিয়াজ

শাকিব খান কি ভারত আর বাংলাদেশকে এক করে ফেলেছেন?: রিয়াজ

ঈদুল ফিতর

রাজধানীর দুই সিটি কর্পোরেশনে ৪১০টি ঈদ জামাত

সর্বশেষ

ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT