চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকার আলোচনায় না বসলে পরিণতি ভয়াবহ হবে: বিএনপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৪ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০১৮
রাজনীতি
A A

সরকার আলোচনার মাধ্যমে সংকট সমাধান না করলে ভয়াবহ পরিণতি হবে বলে হুমকি দিয়েছেন বিএনপি নেতারা।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আলোচনার মাধ্যমে ফয়সালা করতে হবে। তারপরই নির্বাচনের ঘোষণা দিতে হবে। এর আগে কোনো কিছু করা হলে এর জন্য যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে তার জন্য সরকার দায়ী থাকবে।

নজরুল ইসলাম সরকারকে লক্ষ্য করে বলেন, আপনাদের সম্মানজনকভাবে বের হওয়ার একটাই পথ অবশিষ্ট আছে। আর সেটা হলো নিরপেক্ষ নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি এবং রাজবন্দীদের মুক্তি। অন্যথায় পরিণতি হবে ভয়াবহ।

শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, অনেকে বলেন আমরা নির্বাচনে যেতে চাচ্ছি না। যদি নির্বাচনে না যাই তবে খালেদা জিয়ার এতো মুক্তি চাইতে যাবো কেন? তাকে সামনে রেখেই আমরা নির্বাচনে যাবো। তাই বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। আমরা নির্বাচনে যাবো বলেই নিরপেক্ষ সরকার চাই। নির্বাচনে যাবো বলেই সংসদ ভেঙে দেয়ার দাবি জানাচ্ছি।

Reneta

বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাড. খন্দকার মাহবুব হোসেনও একই রকম কথা বলেছেন। তিনি বলেন, বর্তমান সরকারের উচিত হবে শান্তিপূর্ণভাবে ক্ষমতার পালাবদল করা। এর ব্যত্যয় ঘটলে তথা ৫ জানুয়ারির মতো আবার ক্ষমতায় আসলে তার জন্য যে বিশৃঙ্খলা তৈরি হবে তার জন্য সরকার দায়ী থাকবে।

তিনি বলেন, নির্বাচন করতে হলে নিরপেক্ষ সরকারের অধীনে করতে হবে। নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে চেতনা বাংলাদেশ আয়োজিত নির্বাচন কমিশন পুনর্গঠন ছাড়া আগামী জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ শীর্ষক আলোচনা সভায় এই সব কথা বলেন।

মাহবুব হোসেন বলেন, সকল দলের সঙ্গে আলোচনা করে একটি নির্দলীয় সরকার গঠন করতে হবে। সে সরকার আবার দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে। কিন্তু প্রহসেনর নির্বাচন যদি করতে চান তাহলে তার পরিণাম হবে ভয়াবহ, যা ক্ষমতাসীন দলের জন্য শুভ হবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খন্দকার মাহবুব হোসেননজরুল ইসলাম খানবিএনপিসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT