চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অক্টোবরের মধ্যে পুঁজিবাজারে আসছে সরকারি ৪ ব্যাংক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

তলানিতে থাকা পুঁজিবাজারকে গতিশীল করতে সরকারি আরও চারটি ব্যাংককে অক্টোবরের মধ্যে তালিকাভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রোববার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ও অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান।

অর্থমন্ত্রী বলেন, বিডিবিএল, অগ্রণী, জনতা ও সর্বশেষ সোনালী ব্যাংককে বাজারে নিয়ে আসা হবে। সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে এসব ব্যাংক শেয়ারবাজারে আসবে।

তিনি বলেন, আমরা একটি কমিটি করে দিয়েছি। কমিটিতে চারটি ব্যাংকের একজন করে থাকবেন। এটা আইসিবি দেখলাভ করবে।

মুস্তফা কামাল বলেন, ব্যাংকগুলির ২৫ শতাংশ শেয়ার বাজারে ছাড়া হবে; একবারে না পারলে পর্যায়ক্রমে হবে। এছাড়া আগে থেকে তালিকাভুক্ত রূপালী ব্যাংকের শেয়ার ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে।

কবে নাগাদ এসব ব্যাংক বাজারে আসবে জানতে চাইলে তিনি বলেন, অক্টোবরের মধ্যেই হরব। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর মাধ্যেই এগুলো করে ফেলবো। এ বছরের মাঝেই ভালো কাজ যা আছে, করবো।

Reneta

এই ব্যাংকগুলোকে তালিকাভুক্ক করা হলে বাজারে কী প্রভাব পড়বে-এই বিষয়ে তিনি বলেন, মার্কেটের উপর কী ইমপ্যাক্ট হবে, আমি বলতে পারব না। আমাদের কাজ হচ্ছে সহায়ক ভূমিকায় অবতীর্ণ হয়ে বাজারের সহায়ক জায়গাগুলোতে সাপোর্ট দেওয়া। কিন্তু বাজার কীভাবে উঠবে না নামবে তা সরকারের হাতে নেই।

পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতে সরকারি প্রতিষ্ঠানগুলোকে বাজারে আনা হচ্ছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, সাতটি প্রতিষ্ঠান ঠিক করা হয়েছে, যার মধ্যে দুটি বাজারে তালিকাভুক্ত হয়ে আছে। যে দুটি মার্কেটে আছে, সেগুলোকে আরো সম্প্রসারিত করা হবে। পাঁচটির ‘অ্যাসেট লায়াবিলিটি রিভিউ’ করে; এগুলোর মার্কেট ভ্যালু, গুডইউল মূল্যায়ন করে মার্কেটে নিয়ে আসা হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিতি ছিলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জ্যেষ্ঠ সচিব আসাদুল ইসলাম, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেন, অর্থ সচিব আবদুর রউফ তালুকদার, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক এবং ব্যাংকগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্রণী ব্যাকজনতাপুঁজিবাজারবিডিবিএলসোনালী
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে আলো ছড়ানো ডিআর কঙ্গোর গোলরক্ষক এমপাসি

জুলাই ২, ২০২৬

আজ নায়ক হওয়ার দিনটি আমার ছিল: হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে বেলজিয়াম, সেনেগালের বিদায়

জুলাই ২, ২০২৬

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT