অর্থনীতি

সরকারি ব্যয়ে অপচয় কমাতে চায় সরকার

সরকারি ব্যয়ে অপচয় কমাতে চায় সরকার

ঝাড়-ফুঁক বা দোয়া খায়ের নয়, কাজের মাধ্যমে জনগণকে সাথে নিয়ে সরকারি ব্যয়ে অপচয় কমিয়ে আনতে চায় সরকার, বলেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। রোববার রাজধানীর একটি হোটেলে প্রস্তাবিত বাজেট নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি’র সংলাপে এক কথা বলেন তিনি।

লেক শো’র হোটেলে আয়োজিত ওই সংলাপে বাজেট বিশ্লেষণ তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। নির্বাচনী ইশতেহার, পাঁচশালা পরিকল্পনার সাথে বাজেটের দূরত্বসহ নানা বিষয় উঠে আসে তার বিশ্লেষণে।

৬ দফা রচনার সঙ্গে জড়িত থাকার অভিজ্ঞতা তুলে ধরে সিপিডি’র চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেন, ঐতিহাসিকভাবেই দলগুলো নির্বাচনী ইশতেহারকে গুরুত্ব দেয় না।

গবেষক ও পেশাজীবীদের পরামর্শ, সমালোচনা নীতি নির্ধারণে পাথেয়, জানান পরিকল্পনা মন্ত্রী। ক্ষমতা দখলে সরকারের নেয়া নেতিবাচক কার্যক্রমের সমালোচনা করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষ সরকারের সাথে থাকলে ভোট চুরির দরকার হতো না। প্রস্তাবিত বাজেট নিয়ে সিপিডি’র সংলাপে সাবেক এই বাণিজ্যমন্ত্রীর অভিযোগ, সরকার ভুল তথ্য-উপাত্ত দিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে।

প্রস্তাবিত বাজেটটি ব্যবসা বান্ধব নয়, ব্যবসায়ী বান্ধব মন্তব্য করেন সাবেক অর্থমন্ত্রী এম সায়েদুজ্জামান। তথ্য-উপাত্ত দিয়ে বিএনপি এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা দাবি করেন, জিডিপি প্রবৃদ্ধি আদতে ৮.১৩% হবে না। দুর্নীতিবাজদের জন্য আলাদা বেঞ্চ গঠনের পরামর্শ দিয়েছেন গণফোরাম থেকে নির্বাচিত এমপি মোকাব্বির খান।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:আমীর খসরু মাহমুদ চৌধুরী ব্যারিস্টার রুমিন ফারহানা সিপিডি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…