চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারি বিজ্ঞাপনে রিজুর নির্দেশনায় নাইরুজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ণ ০১, মার্চ ২০২২
বিনোদন
A A

সরকারি উদ্যোগে নারীদের তথ্য প্রযুক্তিতে উন্নয়নে অনুপ্রাণিত করতে নির্মিত হচ্ছে বিজ্ঞাপনচিত্র। এটি নির্মাণ করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা রিয়াজুল রিজু। এতে প্রধান নারী চরিত্রে দেখা যাবে অভিনেত্রী নাইরুজ সিফাতকে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ মার্চ থেকে বিজ্ঞাপনটির শুটিং শুরু হয়েছে রাজধানীর উত্তরায়। টানা দুই দিন চলবে শুটিং।

রিজু জানান, নানা বিষয়ের পাশাপাশি দেশের নারীরা প্রযুক্তিগত কাজ ঘরে বসে করে অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে পারে, উদ্যোক্তা হয়ে উঠে বিকশিত এবং নিজেদের দক্ষ হিসেবে, সেটাই এই বিজ্ঞাপনচিত্রে উঠে আসবে। সেইসঙ্গে একজন নারীর দক্ষতা বিকাশ ও ক্ষমতায়নে পরিবারের ভূমিকা নিয়েও বার্তা থাকবে।

নারী উদ্যোক্তা ও ক্ষমতায়ন বিভাগের কনসেপ্টের উপর বিজ্ঞাপনচিত্রটির চিত্রনাট্য করেছেন লিমন আহমেদ। কারুকাজের ব্যানারে নির্মিতব্য এই বিজ্ঞাপনে নাইরুজ সিফাতের সঙ্গে আরও অভিনয় করেছেন হান্নান শেলী, জিনিয়া জেনি, মেহেদি আকাশ, সি এফ জামান। চিত্রগ্রহণে আছেন মেহেদি রনি।

বিজ্ঞাপনে কাজ করা প্রসঙ্গে নাইরুজ বলেন, ‌‘একটি চমৎকার কনসেপ্ট নিয়ে টিভিসিটি নির্মাণ করা হচ্ছে। রিয়াজুল রিজু ভাই মেধাবী একজন পরিচালক। তার সঙ্গে সিনেমাতেও কাজের অভিজ্ঞতা হয়েছে। টিভিসিতে কাজ করতে এসে নতুনভাবে তাকে দেখছি। খুব গুছানো কাজ। এখানে আমাকে দর্শক একজন ওয়েব ডিজাইনার চরিত্রে দেখবেন। যে নারী নানা প্রতিবন্ধকতাকে জয় করে একজন উদ্যোক্তা হিসেবে সফল হয়েছে। দেশে নারীর ক্ষমতায়নে ভূমিকা রেখেছে।’

পরিচালক রিয়াজুল রিজু জানান, শিগগির বিজ্ঞাপনটি দেশের বিভিন্ন টিভি চ্যানেলসহ ডিজিটাল মাধ্যমেও প্রচার হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় পুরস্কারনাইরুজ সিফাতপুরস্কারবাপজানের বায়স্কোপবিজ্ঞাপনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইজিবাইক ছিনতাই চক্রের হাতে কিশোর খুন

পরবর্তী

টিকটকে ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি

পরবর্তী

টিকটকে ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি

রাশিয়ায় 'দ্য ব্যাটম্যান'র মুক্তি স্থগিত

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT