বাংলাদেশ

সরকারি অফিস খোলা, জ্যামের কবলে ঢাকা

সরকারি অফিস খোলা, জ্যামের কবলে ঢাকা

সরকারি কর্মকর্তা কর্মচারীদের টানা ছুটি উপভোগের সুযোগ দিতে ৪ জুলাই সকল
সরকারি অফিস বন্ধ রাখার নির্বাহী আদেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৪
জুলাই ছুটির কারণে অফিস খোলা থাকার কথা ছিলো ১৬ জুলাই শনিবার।

আজ ১৬ জুলাই শনিবার সরকারি ছুটির দিনেও তাই অফিস করছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। সরকারি সব অফিস খোলা থাকার কারণে রাজধানীতে তৈরি হয়েছে প্রচণ্ড জ্যাম। 

ফার্মগেট এলাকায় অফিসের উদ্দেশে যাচ্ছিলেন এক যাত্রী। এই দিনের জ্যামে পড়ে প্রচণ্ড বিরক্ত হলেও তিনি খুশি এই কারণে যে ঈদে টানা নয়দিন ছুটি পেয়েছেন। পরিবারের সঙ্গে কাটাতে পেরেছেন অনেকটা বাড়তি সময়।

আজিমপুর থেকে গুলিস্তানে অফিস করতে যাওয়া খাদিজা বেগম বলেন, আজ জ্যামে বসে থাকতে হচ্ছে দেখে খুব কষ্ট হচ্ছে। কিন্তু কাজও তো করতে হবে। তাই না? তাছাড়া টানা ছুটির কারণে ঈদটাও খুব ভালো কেটেছে। 

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিলো, ৪ জুলাই সরকারি ছুটি ছিল না। প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে ওই দিন সরকারি ছুটি ঘোষণা করেন। তবে, এর পরিবর্তে ১৬ জুলাই শনিবার কর্মদিবস থাকবে।

বিষয়:অফিস খোলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…