চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সময়ের চেয়ে এগিয়ে থাকা এক নাম সালমান শাহ: শাকিব খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৬ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

দেখতে দেখতে ২৪টি বছর হয়ে গেল সালমান শাহের মৃত্যুর। সেই স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন অকাল প্রয়াত এ নায়কের ভক্তরা। ১৯৯৬ সালের এইদিনে (৬ সেপ্টেম্বর) শোকের সাগরে ভাসিয়ে এক অমীমাংসিত মৃত্যুর মাধ্যমে চলে যান সালমান শাহ। মৃত্যুদিনের দুই যুগ পূর্ণ হবার এইদিনে ভক্তদের পাশাপাশি তাকে স্মরণ করেছেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান। 

গেল বছর ১৯ সেপ্টেম্বর সালমান শাহর ৪৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘সালমান শাহ জন্মোৎসব’-এ কেক কেটেছিলেন তারই উত্তরসূরি শাকিব খান। সেখানে তিনি সালমান শাহর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ থেকে এফডিসিতে তার নামে শুটিং ফ্লোর চেয়েছিলেন। এবছর মৃত্যুদিনে সালমান শাহকে স্মরণ করে ফেসবুকে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন সময়ের প্রভাবশালী চলচ্চিত্র তারকা শাকিব খান।

সেখানে তিনি লিখেছেন, “সময়ের চেয়ে এগিয়ে থাকা এক নাম সালমান শাহ। নানা চড়াই উৎরাই পেরিয়ে অগণিত ভক্ত দর্শকের ভালোবাসায় নিজেকে খ্যাতির চূঁড়ায় নিয়ে গিয়েছিলেন তিনি। মাত্র চার বছরেই বাংলা চলচ্চিত্রে নির্ভরযোগ্য নামে পরিণত হয়েছিলেন প্রয়াত সালমান ভাই। তিনি ছিলেন ভীষণ কাজ পাগল মানুষ। ভালো কাজের বিকল্প কিছু নেই এ কথা তাঁর চেয়ে আর বেশি কে জানতো! মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে তাঁর সিনেমার সংখ্যার দিকে তাকালেই সেটা বোঝা যায়। তাই স্বাভাবিকভাবেই কিছু মানুষের চক্ষুশূল হয়েছিলেন তিনি। তাকে থামিয়ে দিতে বহু অপচেষ্টা হয়েছিল, সংবাদমাধ্যমগুলো তার সাক্ষী। তাঁর মতো সর্বপ্রিয় মানুষটিকেও নিষিদ্ধ করা হয়েছিল!

তবু থেমে যাননি সালমান ভাই। অভিনয় চালিয়ে গিয়েছিলেন। ইন্ডাস্ট্রির প্রয়োজনে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে গেছেন। হয়তো সেজন্য মৃত্যুর চব্বিশ বছর পরেও তার জন্য মানুষ চোখের পানি ফেলেন। চলচ্চিত্রের একজন সিনিয়র অভিনেতার প্রতি মানুষের ভালোবাসার এই নিদর্শন আমাকেও ছুঁয়ে যায়। উদ্বেলিত করে। সাহস ও শক্তি জোগায়। বোধ করি, আমার মতো ইন্ডাস্ট্রির সব শিল্পী সেই ভালোবাসার স্পর্শ পান।

আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা উপলব্দি করি- সালমানের মতো নিখুঁত, সাবলীল একজন স্টাইল আইকন তখন খুব দরকার ছিল। অন্তত পশ্চিমা আইকনিজমের কাউন্টার দেয়ার জন্য। তৎকালীন সালমান শাহ সেটা হয়েও উঠছিলেন। তাকে দেখে কতো তরুণ যে চলচ্চিত্রে অভিনয়ে আগ্রহী হয়েছে সেটা আর নাই বা বললাম। সময়ের চেয়ে এগিয়ে থাকা আমাদের এ পূর্বসুরি অভিনেতার মৃত্যুদিনে শ্রদ্ধা জানাই।

যুগের পর যুগ তিনি আমাদের স্বপ্নের নায়ক হয়েই থাকবেন। প্রিয় সালমান ভাই, যেখানেই থাকুন আপনার আত্মার শান্তি কামনা করছি।”

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লিড বিনোদনশাকিব খানসালমান শাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT