স্বাস্থ্য

সময়ের আগে জন্ম নেয়া নবজাতকের ৩৫ ভাগ চোখের সমস্যায় আক্রান্ত

সময়ের আগে জন্ম নেয়া নবজাতকের ৩৫ ভাগ চোখের সমস্যায় আক্রান্ত

সময়ের আগে অল্প ওজন নিয়ে জন্ম নেয়া, বিশ্বের ২০ থেকে ৪০ শতাংশ নবজাতক চোখের রেটিনার রক্তনালির সমস্যা ‘আরওপিতে’ ভুগছে।

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে সময়ের আগে অল্প ওজন নিয়ে জন্ম নেয়া নবজাতকদের ২৯ থেকে ৩৫ শতাংশ আরওপি আক্রান্ত। তাদের ৭ থেকে ৮ ভাগের জরুরি চিকিৎসা প্রয়োজন।

দশ মাস বয়সী তুবা চোখের চিকিৎসা শেষে মায়ের কোলে হাসি মুখে বাড়ি ফিরছে। তার মতো, চোখের রেটিনার রক্তনালি বা আরওপি’র সমস্যায় আক্রান্ত শিশু ও নবজাতকদের নিয়ে দিশেহারা অনেক পরিবার।

চক্ষু চিকিৎসকরা বলছেন, নির্ধারিত সময়ের আগে ও ন্যুনতম আড়াই কেজির কম ওজন নিয়ে জন্ম নেয়া নবজাতকরা চোখের রেটিনার রক্তনালির সমস্যা বা আরওপি’র ঝুঁকিতে থাকে।

জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালের জরিপ বলছে, সময়ের আগে জন্ম নেয়া, অল্প ওজনের নবজাতকদের ২৯ থেকে ৩৫ ভাগ ‘আরওপি’তে আক্রান্ত। এদের মধ্যে ৭ থেকে ৮ ভাগের চিকিৎসা জরুরি।

জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতাল ২০১৩ সাল থেকে সপ্তাহে একদিন ঢাকা শিশু হাসপাতালে বিনামূল্যে ‘আরওপি’ সনাক্ত করা ও চিকিৎসা কার্যক্রম চালিয়ে আসছে।

চক্ষু বিশেজ্ঞরা বলছেন, ‘ভিটামিন এ’জনিত অন্ধত্ব দূর করার ক্ষেত্রে সফল বাংলাদেশ। কিন্তু সময় মতো ‘আরওপি’ সনাক্ত না করা হলে বিপুল সংখ্যক শিশু এ কারণে অন্ধত্বে আক্রান্ত হবে বলে হুঁশিয়ার করেছেন তারা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:আরওপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…