বাংলাদেশ

বাংলাদেশিদের ভিসা দেওয়া স্থগিত করল ওমান

ব্যক্তি ভিসা পাসপোর্টে স্ট্যাম্প লাগাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি পাসপোর্টে ভিসা স্ট্যাম্পিং করছে, যা আন্তর্জাতিক ভিসা প্রক্রিয়ার অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের নাগরিকদের জন্য সবধরনের ভিসা দেওয়া স্থগিত করেছে ওমান। মঙ্গলবার ৩১ অক্টোবর এই ঘোষণা দেয় রয়্যাল ওমান পুলিশ (আরওপি)।

আরওপি এক বিবৃতিতে জানিয়েছে, এ নিষেধাজ্ঞা মঙ্গলবার ৩১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, পর্যটন ও ভ্রমণ ভিসায় ‘সুলতানাত অব ওমানে’ আসা সব দেশের নাগরিকদের ভিসা পরিবর্তনের সুবিধা স্থগিত করার পাশাপাশি বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা ইস্যু করাও স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে।

এর আগে, প্রবাসীরা ভ্রমণ ভিসায় ওমানে প্রবেশ করে তা কাজের ভিসায় পরিবর্তন করতে পারতেন। কিন্তু এখন তাদের নিজ দেশে ফেরত যেতে হবে এবং কাজের ভিসায় আবার ওমানে ফিরতে হবে। তবে বাংলাদেশিরা এই সুযোগ পাবেন না।

বিষয়:আরওপি ওমান বাংলাদেশ ভিসা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…