চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্ধত্বের ঝুঁকি নিয়ে বছরে জন্ম লক্ষাধিক শিশুর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২০
বাংলাদেশ, স্বাস্থ্য
A A

বাংলাদেশে প্রতিবছর লক্ষাধিক শিশু জন্মগ্রহণ করে অন্ধত্বের ঝুঁকি নিয়ে। সময়মতো পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা না করালে এসব শিশু সারাজীবনের জন্য অন্ধ হয়ে যেতে পারে।

সোমবার রাজধানীর প্রেস ইন্সটিটিউট বাংলাদেশে (পিআইবি) আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকরা পিআইবি ও অরবিস ইন্টারন্যাশনাল ‘অপরিণত শিশুঅন্ধত্ব প্রতিরোধ ও চিকিৎসা: সুযোগ ও সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনায় এ তথ্য উঠে আসে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধের উপস্থাপক অরবিস ইন্টারন্যাশনালের ঊর্ধ্বতন চিকিৎসা বিশেষজ্ঞ ডা. লুৎফুল হোসেন জাতিসংঘের উপাত্তের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘বাংলাদেশে প্রতিবছর গড়ে ৩০ লাখ শিশু জন্মগ্রহণ করে। এদের মধ্যে প্রায় ২০ শতাংশ বা ৬ লাখ শিশুর জন্ম হয় অপরিণত অবস্থায়। অপরিণত অবস্থায় জন্ম নেওয়া এসব শিশুদের মধ্যে আবার ২০ থেকে ২২ শতাংশ রেটিনোপ্যাথি অব প্রিম্যাচুরিটির (আরওপি বা অপরিণত শিশু অন্ধত্ব) ঝুঁকির মধ্যে থাকে’।

আলোচনায় অংশ নেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ, বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহিদুল্লাহ, অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনীর আহমেদ, প্রসূতি ও গাইনি সোসাইটির সাবেক সভাপতি অধ্যাপক রওশন আরা, বাংলাদেশ চক্ষু হাসপাতালের পরামর্শক ডা. কাজী শাব্বির আনোয়ার এবং দি এশিয়ান এইজের নির্বাহী সম্পাদক শিয়াবুর রহমান শিহাব।

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, আরওপি হলো চোখের রেটিনার এমন একটি অস্বাভাকিতা যাতে কোনও শিশু আক্রান্ত হতে পারে ৩৪ সপ্তাহের আগে জন্মালে। তাদের মতে, একটি শিশু আরওপিতে আক্রান্ত হলে তার চিকিৎসার জন্য জন্মের ৩০ দিনের মধ্যেই পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এ রোগ সম্পর্কে নিশ্চিত হতে হবে এবং প্রয়োজনীয় চিকিৎসা শুরু করতে হবে। এ সময়ের মধ্যে রোগ নির্ণয় এবং চিকিৎসা শুরু না করা গেলে অন্ধত্ব এড়ানো যায় না।

ডা. লুৎফুল হোসেন তার মূল প্রবন্ধে জানান, বর্তমানে আরওপি সেবা দেওয়া সম্ভব হচ্ছে কেবলমাত্র বিভাগীয় ও বড় বড় জেলা শহরগুলোতে। এর বাইরে এখনও এ সেবা পৌঁছানো সম্ভব হয়নি। এ সেবা সারাদেশে সম্প্রসারিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

Reneta

বিএমডিসি সভাপতি অধ্যাপক শহিদুল্লাহ আরওপি চিকিৎসা প্রদানের ক্ষেত্রে অবকাঠামোর পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের অপ্রতুলতার চিত্র তুলে ধরেন এবং সেগুলো মোকাবিলায় একটি কৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।

‘‘যতদিন এ ক্ষেত্রে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক তৈরি করা সম্ভব হচ্ছে না, ততদিন সংশ্লিষ্ট অন্য ক্ষেত্রের চিকিৎসকদের প্রশিক্ষণ দিয়ে এ চিকিৎসা প্রদান করা যেতে পারে। ডা. মুনীর বলেন, আরওপি মোকাবিলায় সবচেয়ে বেশি ভূমিকা রাখবে এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সচেতনতা।’’

তিনি বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো আরওপি চিকিৎসার যে সুবিধা সৃষ্টি করেছে, তাও কোনও কাজে আসবে না যদি সম্ভাব্য সেবা গ্রহীতাদের মধ্যে সচেতনতা তৈরি না হয়।জাফর ওয়াজেদ সচেতনতা সৃষ্টি ও বৃদ্ধির জন্য সংবাদমাধ্যম ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা প্রতিষ্ঠার ওপর জোর দেন এবং এ ব্যাপারে তিনি পিআিইবি’র তরফ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরওপিতে আক্রান্ত এক শিশুর পিতা তার সন্তানের রোগ নির্ণয় ও চিকিৎসার অভিজ্ঞতা বর্ণনা করেন।

শীর্ষস্থানীয় চক্ষু চিকিৎসক, নবজাতক বিশেষজ্ঞ, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, চক্ষুরোগের সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, সংবাদমাধ্যমের ও অন্যান্য অংশীজনের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্ধত্বআরওপিপিআইবিবাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT