অপরাধ

সম্রাটের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ

বাংলাদেশের পুলিশ ও জনতা সম্রাটের স্থাবর সম্পত্তি ক্রোকের প্রতিবাদে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবাদে অংশ নেওয়া পুলিশ ও সাধারণ জনগণের সমাবেশ, সম্রাটের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশের প্রতিবাদ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা মহানগর দক্ষিণের যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুদকের তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম তদন্ত চলাকালে সম্রাটের ডিওএইচএস ও কাকরাইলের দুটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশনা চান।

শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এই দুটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দেন।

গত ১২ নভেম্বর দুদক সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আনা হয়।

গত ১৭ নভেম্বর এই মামলায় সম্রাটের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বিষয়:সম্রাট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…