আদালত

সম্রাটের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে দুদকের আবেদন

সম্রাটের জামিনের জন্য আদালত থেকে বের হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জামিন পাওয়ার পর সম্রাট আদালত থেকে বের হয়ে আসছেন, তার মুখে শান্ত ও সন্তুষ্ট ভাব।. Channel i News – চ্যানেল আই নিউজ

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে এই আবেদন করা হয় বলে জানান দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

গত ২২ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-৬ এই মামলায় সম্রাটকে জামিন দেন। এরপর কারামুক্ত হয়ে ২৬ আগস্ট দুপুরে হাসপাতাল ছাড়েন ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।

অবৈধ ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ২০১৯ সালের ৭ অক্টোবর সম্রাটকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেফতার করে র‍্যাব। একই বছরের ১২ নভেম্বর দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে এই মামলা করেন।

বিষয়:সম্রাট হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…