রাজনীতি

চার জেলায় আওয়ামী লীগের সম্মেলনের তারিখ চূড়ান্ত

চার জেলায় আওয়ামী লীগের সম্মেলনের তারিখ চূড়ান্ত

খুলনা বিভাগের চার জেলায় আওয়ামী লীগের সম্মেলনের তারিখ চূড়ান্ত করা হয়েছে। জেলাগুলোর মধ্যে মাগুরায় ১৪ মে, চুয়াডাঙ্গায় ১৫ মে, মেহেরপুরে ১৬ মে এবং ঝিনাইদহে ১৭ মে সম্মেলন অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে সংগঠনকে তৃণমূল থেকে ঢেলে সাজানো হচ্ছে।

‘‘সৎ, যোগ্য, সাহসী, ত্যাগীদের সর্বাধিক গুরুত্ব দিয়ে এবং নতুন প্রজন্ম ও নারী নেতৃত্বের সমন্বয়ে হবে সকল পর্যায়ের কমিটি। করোনার মধ্যে আওয়ামী লীগ মানুষের জন্য কাজ করে গেছে। দলের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের বিপুল সমর্থন নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে চায়। এজন্য তৃণমূল থেকে সকল পর্যায়ে শক্তিশালী আওয়ামী লীগ গঠনে আমরা কাজ করে যাচ্ছি।’’

তিনি জানান, কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আগামী মে মাসে খুলনা বিভাগের অন্তর্গত চার জেলাগুলোর সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

বিষয়:আওয়ামী লীগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…