চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্মুখ-যোদ্ধাদের সম্মানে হাসপাতালে শিল্প প্রদর্শনী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

কোনো আর্ট গ্যালারি নয়, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অনুষ্ঠিত হচ্ছে ‘হিরোজ অফ আওয়ার টাইম’ শীর্ষক এক ভ্রাম্যমাণ শিল্প প্রদর্শনী। যা চলবে আগামি ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। আর এমন উদ্যোগ গ্রহণ করেছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)।

চলমান বৈশ্বিক মহামারিতে সবাইকে নিরাপদ রাখতে স্বাস্থ্যসেবাখাত সংশ্লিষ্টদের প্রচেষ্টা ও সহায়তার জন্য তাদের প্রতি সম্মানে এ উদ্যোগ গ্রহণ করেছে আইএসডি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন উদ্যোগ গ্রহণ সম্পর্কে আইসএসডি জানিয়েছে, স্বাস্থ্যখাতে কাজ করা ডাক্তার, নার্স ও সংশ্লিষ্ট অন্যান্যরা করোনা ভাইরাসের ঝুঁকির মধ্যে রয়েছেন। এরপরও প্রতিদিন হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ও কেয়ার ফ্যাসিলিটিসে সম্মুখসারির কর্মীরা এ বৈশ্বিক সঙ্কটের সামনের দিকে থেকে জীবন বাঁচাতে ও মানুষের দুর্ভোগ কমাতে নিরলস কাজ করে যাচ্ছেন। তাদের সাহসিকতা ও সহমর্মিতার স্বীকৃতিস্বরূপ আইএসডি এ প্রদর্শনী আয়োজন করেছে।

আইএসডি’র ভিজ্যুয়াল আর্ট টিচার ও পারসোনাল প্রজেক্ট কো-অর্ডিনেটর ব্রিজেট মুতাসা বলেন, দু’বছর সময়ের ব্যবধানে কোভিড-১৯ আমাদের জীবনে আমূল পরিবর্তন নিয়ে এসেছে। এ সময়ে অনেকের বাসায় নিরাপদে থাকার সুযোগ হলেও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা কোনো বিরতি ছাড়াই সেবাদান করে গিয়েছেন। ভ্রাম্যমাণ এ শিল্প প্রদর্শনীর মাধ্যমে আমরা আমাদের নিরাপদে রাখতে সম্মুখসারির যোদ্ধাদের অবিরাম প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানাতে চেয়েছি। আমাদের শিক্ষার্থীরা সংহতি, সাহস এবং উদারতার চেতনার প্রতিফলন ঘটায় এমন শিল্পকর্ম তৈরি করেছে। আমাদের প্রত্যাশা এ উদ্যোগ এ কঠিন সময়ে সবার মধ্যে আনন্দ ও সাহস সঞ্চার করবে।

এভারকেয়ার হাসপাতালের ভেতরে দশটি স্থানে বিভিন্ন বোর্ডে চিন্তা-উদ্রেককারী এ শিল্পকর্মগুলো প্রদর্শিত হচ্ছে। তৃতীয় থেকে দশম গ্রেডের শিক্ষার্থী, শিক্ষক ও আইএসডি’র কর্মীরা অনুপ্রেরণাদায়ক শিল্পকর্ম তৈরিতে এগিয়ে এসেছেন। শিল্পকর্মগুলোয় সহানুভূতি, মানবতা এবং বীরত্বের বিভিন্ন আখ্যান ফুটে উঠেছে।

আরও বেশি মানুষ যাতে এ শিল্পকর্মগুলো উপভোগ করতে পারেন, এজন্য আইএসডি এ প্রদর্শনীটি শিগগির আরও অনেক স্থানে আয়োজন করবে বলে জানিয়েছে উদ্যোক্তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্ট গ্যালারিকোভিডচিত্রমহামারীশিল্পসম্মুখসারির যোদ্ধাহাসপাতাল
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় দলের পক্ষে প্রভাব বিস্তার, ফিফার বিরুদ্ধে অভিযোগের আসল রহস্য

জুলাই ৮, ২০২৬

স্কালোনি আবেগে কেঁদেছেন, বিশ্বাস রেখেছেন প্রত্যাবর্তনের

জুলাই ৮, ২০২৬

যবিপ্রবিতে আর্জেন্টিনা-মিশর ম্যাচ দেখার সময় মারামারি, সাংবাদিকদের ওপর হামলা

জুলাই ৮, ২০২৬

ইরাকে পৌঁছেছে খামেনির মরদেহ, নেওয়া হবে নাজাফ ও কারবালায়

জুলাই ৮, ২০২৬

‘ব্যবসার জন্যই ফিফা আর্জেন্টিনা ও মেসিকে রেখে দিতে চায় বিশ্বকাপে’

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT