চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্মানিত বোধ করছেন সাকিব, পাচ্ছেন অভিনন্দন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৯ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রত্যাশা একবছরের স্থগিত নিষেধাজ্ঞা কাটাতে হবে না। তাতে ক্রিকেট থেকে বাকি একবছরের নিষেধাজ্ঞার মেয়াদ পূর্ণ হতে বেশি দিন বাকি নেই। নতুন করে মাঠে নামার আগে সাকিব আল হাসান পেলেন দারুণ এক সুখবর। একুশ শতকে ওয়ানডেতে দ্বিতীয় ও টেস্টে ষষ্ঠ মূল্যবান বা সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন টাইগার অলরাউন্ডার।

ক্রিকেটের বাইবেলখ্যাত ম্যাগাজিন উইজডেন যে মর্যাদা দিয়েছে, তাতে সম্মানিত বোধ করছেন সাকিব। ফেসবুকে প্রকাশ করেছেন অনুভূতি।

‘সেরা খেলোয়াড়দের একজন হিসেবে এই মর্যাদাপূর্ণ তালিকায় দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি। শতাব্দীর সবচেয়ে মূল্যবান ক্রিকেটারদের তালিকায় আমাকে ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ২য় এবং টেস্ট ক্রিকেটে ৬ষ্ঠ স্থানে নির্বাচিত করায় ক্রিকেটের বাইবেলখ্যাত ম্যাগাজিন উইজডেনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’

সাকিবের অর্জনকে বড় করে দেখছেন সতীর্থরাও। ফেসবুকে অভিনন্দন জানিয়েছেন মুশফিকুর রহিম, রুবেল হোসেনসহ অনেকেই। অভিনন্দন বার্তার শেষে মুশফিক লিখেছেন, সাকিব তোমার সঙ্গে আবার ক্রিকেট খেলতে খুব বেশি অপেক্ষা করতে হবে না, ইনশাআল্লাহ।

জুয়াড়ির থেকে প্রস্তাব পাওয়ার তথ্য গোপন করায় সাকিবকে ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। যার মধ্যে একবছর স্থগিত নিষেধাজ্ঞা। সব ঠিক থাকলে এ বছরের ২৯ অক্টোবর সবধরনের ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইজডেনটাইগার ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT