ক্রিকেট

সমানতালে ছুটছে আবাহনী-মোহামেডান

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে, প্রস্তুতি নিচ্ছে আসন্ন ম্যাচের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ঐতিহ্যবাহী দুই ক্লাব আবাহনী ও মোহামেডানের সমানতালে এগিয়ে যাওয়ার ছবিটা দীর্ঘদিন পর দেখা যাচ্ছে।

আবাহনী বারবার চ্যাম্পিয়ন দল গড়লেও মোহামেডান দলটা হতো সাদামাটা। শিরোপা রেসেও সাদা-কালো জার্সিধারীদের থাকা হতো না বহুদিন ধরে।

এবার ব্যতিক্রম। সাকিব আল হাসানকে নিয়ে শক্তি বাড়িয়েছে মোহামেডান। বরাবরই তারকাসমৃদ্ধ দল আবাহনীর সঙ্গে জয়রথ ছুটছে তাদেরও।

ডিপিএল টি-টুয়েন্টির তৃতীয় রাউন্ড শেষে আবাহনী-মোহামেডানের সমান ৬ পয়েন্ট করে। ১২ দলের আসরে প্রথম তিন ম্যাচে অপরাজিত দল এ দুটিই। রানরেটে আবাহনীর চেয়ে একটু পিছিয়ে থাকায় মোহামেডানের অবস্থান দুইয়ে।

সোমবার শুরু হচ্ছে চতুর্থ রাউন্ডের খেলা। বিকেএসপির তিন নম্বর মাঠে সকাল ৯টায় মুশফিক-আফিফদের আবাহনীর মুখোমুখি হবে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর দেড়টায় সাকিব-তাসকিনদের মোহামেডানের প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মিরপুর ও বিকেএসপির দুটি মাঠে আরও চারটি ম্যাচ হবে সোমবার।

ঢাকা লিগের বড় আকর্ষণ আবাহনী-মোহামেডান ম্যাচ মাঠে গড়াবে ১১ জুন। চিরপ্রতিদ্বন্দ্বী দুদলের লড়াই হোম অব ক্রিকেটে দুপুর দেড়টায়।

বিষয়:আবাহনী বঙ্গবন্ধু ডিপিএল-২০২১ মুশফিক মোহামেডান সাকিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…