ফুটবল

‘সমস্যার মূলে রোনালদো’

ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে মাঠে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিশ্চিয়ানো রোনালদো, ফুটবল তারকা, ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে, মাঠে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ওলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ১-০ গোলে পরাজয়ের পর ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর দিকে আঙ্গুল উঠেছে। সাবেক অ্যাস্টন ভিলা স্ট্রাইকার গ্যাব্রিয়েল আগবনলাহোর বলছেন, রেড ডেভিলদের অন্যতম সমস্যার নাম রোনালদো।

গেল মৌসুমে দারুণ সময় পার করা ইউনাইটেডরা পুরনো তারকা রোনালদোকে আপন ডেরায় ভিড়িয়ে উচ্চাভিলাসি হয়েছিল। রোনালদোও শুনিয়েছিলেন আশার বাণী। কোথায় যেন কি একটা ঠিক হচ্ছে না। আলো কাড়তে পারছে না সময়ের সেরা ফুটবলার। দল হিসেবেও বর্ণহীন রেড ডেভিলরা। অবস্থান পয়েন্ট টেবিলের ৭ নাম্বারে।

রোনালদোকে তাই তুলোধুনো করতে ছাড়েননি সাবেক ইংলিশ ফুটবলার আগবনলাহোর।

‘রোনালদো আশার আগে ফারনান্দেজ ছিল মূল আস্থার জায়গা। সেই জায়গা এখন রোনালদোর দখলে। রোনালদো এখন দলের অধিনায়ক। আগে যেখানে দায়িত্ব সামলেছে ফারনান্দেজ। তার সময়ে হ্যারি মাগুইরি যেখানে দলে জায়গা পেত না তাকে বেঞ্চে রেখেছে রোনালদো। এটাই মূল সমস্যা।

অন্যদিকে ক’দিন আগেই দলের উদ্দেশে কঠিন বার্তা দিয়েছেন রোনালদো। দলের অর্জনে খুশি নন বলে সতীর্থদের জানিয়ে দিয়েছেন। সতীর্থদের আরও পরিশ্রমী হতে পরামর্শ দিয়েছেন। ফিটনেস ধরে রাখতে নিজ খরচায় ক্লাবটির ডাগ আউটে অক্সিজেন জোন তৈরি করেছেন। তাতেও যেন কিছুতেই কিছু হচ্ছে না।

‘রোনালদো দলে গোলের দেখা পাচ্ছে তবে বাড়তি কিছু করে দেখাতে পারছে না তার দল। তার জায়গায় গ্রীনউড ও রাশফোর্ডকে নামালে তারাও আপনাকে গোল উপহার দিবে। আপনি নিশ্চয় কেবল গোল চান না। আপনার জয় প্রয়োজন। যা দিতে ব্যর্থ রোনালদো।

ক্লাবটির প্রধান ওলে গুনার সোলসজায়ার একটু ভালো করে নজর দিলেই সমস্যা কোথায় ধরতে পারবে। বুঝতে পারবে রোনালদোই মূল সমস্যা। আমার মতে আসন্ন গ্রীষ্মে তার অন্য কোথাও চলে যাওয়া উচিত। এটা দুই পক্ষের জন্যই ভালো সিদ্ধান্ত হতে পারে।’

বিষয়:ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…