চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমর্থকদের জন্য মাশরাফির বার্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১২ অপরাহ্ণ ১৪, জুন ২০১৭
স্পোর্টস
A A

বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই দুদেশের ক্রিকেটভক্তদের মাঝে উত্তেজনার বাড়তি পারদ। সেটি কখনো কখনো সীমা ছাড়িয়ে যায়। প্রতিপক্ষকে আক্রমণ করে বানানো হয় অপমানসূচক ট্রল-ভিডিও। যা ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারপর চলে কথার লড়াই। মাশরাফি বিন মর্তুজা সমর্থকদের এমন মাতামাতি থেকে দূরেই থাকতে আহ্বান করলেন।

বৃহস্পতিবার বাংলাদেশ-ভারতের আরেকটি দ্বৈরথের আগে সংবাদ সম্মেলনেও উঠে এল প্রসঙ্গটি। এক প্রশ্নের জবাবে মাশরাফি বললেন, ‘এগুলো আসলে খেলোয়াড়দের নিয়ন্ত্রণের বাইরে থাকে। সবাইকে ভাবতে হবে দিন শেষে এটা একটা খেলা। এমন মাতামাতি আমাদের কারোরই কাম্য নয়।’

মাশরাফি সমর্থকদের উদ্দেশ্য শান্ত থাকার বার্তা দিলেও বোঝেন সেটি খুব কম সময়ই বাস্তবে রূপ নেয়। তাই খানিকটা হতাশাও ঝরল অধিনায়কের কণ্ঠে, ‘আসলে এখান থেকে যেটাই বলি না কেন বা অন্য টিমের ক্যাপ্টেন যাই বলুক না কেন, কাজের কাজটা হয় না। এটা আমি আগেও দেখেছি। সব থেকে ভালো হচ্ছে ওসবে মন না দেয়া, আর নিজদের খেলাটা খেলা।’

Banglabid

ভারত-পাকিস্তান ম্যাচ হলে একটা সময় যেমন হতো, সেটা এখন বাংলাদেশ-ভারত ম্যাচেও হচ্ছে। পুরো দেশ মাতে এক উৎসবে। এমন ম্যাচে ভারতীয়রা তো বটেই, জয় ছাড়া অন্যকিছু চিন্তা করতে পারেন না বাংলাদেশিরাও। কিন্তু কখনো কখনো বাড়াবাড়ির পর্যায়ে গেলেও এই টাইগার সমর্থকরাই আবার ক্রিকেটের প্রাণ। সেটা মাশরাফিও বলেছেন অনেকবার। এজবাস্টনে গ্যালারি মাতাতে তাই যেমন উপচে পড়বেন টাইগারপ্রেমীরা, সমর্থন জোয়ার বইবে এই লাল-সবুজের প্রান্তর থেকেও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেই ম্যাচের কথা মনে নেই মাশরাফি-কোহলির

পরবর্তী

সেই পাকিস্তানই সবার আগে ফাইনালে

পরবর্তী

সেই পাকিস্তানই সবার আগে ফাইনালে

প্রথম সমকামী প্রধানমন্ত্রী পেলো আয়ারল্যান্ড

সর্বশেষ

গুগল ম্যাপসে বদলে গেল লেক অন্টারিওর নাম

আগস্ট ৩১, ২০২৬

হিমেলের পরিচালনায় ডিপজল, অপেক্ষা শুধু সময়ের!

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

হরকত-বিন্দুহীন সেই কোরআনের পৃষ্ঠা এখন মক্কার জাদুঘরে

আগস্ট ৩১, ২০২৬

বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা নেই: বাটলার

আগস্ট ৩১, ২০২৬

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT