চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স ট্রফিকে ‘বিদায়’, দুবছরে দুটি টি-টুয়েন্টি বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৫ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স ট্রফির বিদায় ঘণ্টাই কী বেজে গেল! অভিভাবক সংস্থা আইসিসির কার্যনির্বাহী সভায় নেয়া হয়েছে ‘ক্রিকেটের মিনি বিশ্বকাপে’র পরের আসরকে বিদায় জানানোর সিদ্ধান্ত। ২০২১ সালে ভারতে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির জায়গায় হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ।

অর্থাৎ, ২০২০ সালে অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপের পরের বছর আরেকটি ক্ষুদে সংস্করণের বিশ্বকাপ দেখবে ক্রিকেট বিশ্ব।

ভারতের কলকাতায় আইসিসির সদস্যভুক্ত দেশগুলোর সভায় চূড়ান্ত হয়েছে ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ক্রিকেটের ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি)। সেখানেই সিদ্ধান্ত হয়েছে ২০২০ ও ২০২১ সালে মাঠে গড়াবে দুটি টি-টুয়েন্টি বিশ্বকাপ। ২০২৩ সাল পর্যন্ত হওয়া এফটিপিতে কোথায় নেই চ্যাম্পিয়ন্স ট্রফির নাম।

এমনটি ঘটলে ২০১৭ সালে হওয়া ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফিই হতে চলেছে মিনি বিশ্বকাপের শেষ আসর।

২০১৯ সাল থেকে শুরু হবে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। যার প্রথম ধাপ শেষ হবে ২০২১ সালে। একই বছর দ্বিতীয় ধাপ শুরু হয়ে শেষ হবে ২০২৩ সালে।

সিদ্ধান্ত ছিল ২০১৬ সালের পর ওয়ানডে বিশ্বকাপের পথ ধরেই চার বছর অন্তর হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। সেই সূচি ধরে ২০২০ সালে অস্ট্রেলিয়ায় হওয়ার কথা ক্ষুদে সংস্করণের বিশ্বকাপটি।

কিন্তু আরও বেশি দেশকে খেলার সুযোগ করে দিতেই থেমে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির পথচলা। টুর্নামেন্টটির জায়গা নিচ্ছে টি-টুয়েন্টি বিশ্বকাপ। নিজেদের বেধে দেয়া সূচি থেকে সরে এসে আরেকটি বিশ্বকাপের পক্ষে ভোট পড়েছে আইসিসি সদস্যদেশগুলোর।

আইসিসি জানাচ্ছে এখন থেকে টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ১৬টি করে দেশ। ১০৪টি দেশকে টি-টুয়েন্টি স্ট্যাটাস দিয়েছে সংস্থাটি। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে র‍্যাঙ্কিংয়ের আটটি দলে সুযোগ পেত টুর্নামেন্টে খেলার।

ট্যাগ: আইসিসিআইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিলিড স্পোর্টস
শেয়ারTweetPin2
পূর্ববর্তী

বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে হত্যা

পরবর্তী

বাংলাদেশ ব্যাংকের অফিসার পদের নিয়োগ পরীক্ষার কেন্দ্র পরিবর্তন

পরবর্তী
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের অফিসার পদের নিয়োগ পরীক্ষার কেন্দ্র পরিবর্তন

কাদেরের প্রশ্ন, ভারত কি আমাদের ক্ষমতায় বসাবে?

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT