ডিজিটাল শর্ট

সমন্বয়হীনতা নিয়ে ডাকসু ভিপি ও এজিএসের পাল্টাপাল্টি বক্তব্য

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

দীর্ঘ ২৮ বছর পর অনেক প্রত্যাশা নিয়ে চলতি বছরের ১১ মার্চ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। দায়িত্ব গ্রহনের পর পেরিয়ে গেছে প্রায় আট মাস। এখনও সম্পন্ন হয় নি ডাকসুর অভিষেক অনুষ্ঠান। এরইমধ্যে আলাদা আলাদা ভাবে শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট কিছু কাজ করেছেন দুইএকজন সম্পাদক। তবে ডাকসুর বেশিরভাগ কর্মসূচিতে অনুপস্থিত থাকতে দেখা গেছে ছাত্রলীগ প্যানেলের বাইরে নির্বাচিত ভিপি ও সমাজসেবা সম্পাদককে। নিজেদের মধ্যে সমন্বয়হীনতার জন্যই ডাকসুর অগ্রগতি প্রশংসনীয় নয় বলে ধারণা শিক্ষার্থীদের। এ অবস্থায় নিজেদের মধ্যে সমন্বয়হীনতা নিয়ে চ্যানেল আই অনলাইনের কাছে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন ডাকসু ভিপি নুরুল হক নুর ও এজিএস সাদ্দাম হোসেন।

বিষয়:এজিএস ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় নুরুল হক নুর পাল্টাপাল্টি বক্তব্য ভিপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…