চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সব বোমার মা বোমা’ নিক্ষেপের ঘটনায় আরো অনেক জঙ্গি নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৮ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্র কর্তৃক আফগানিস্তানে ‘সব বোমার মা বোমা’ নিক্ষেপের ঘটনায় আইএস জঙ্গি নিহতের সংখ্যা বেড়ে ৯০’তে পৌঁছেছে। আফগান কর্মকর্তারা প্রাথমিকভাবে ৩৬ জঙ্গি নিহতের খবর জানালেও শনিবার তারা ৯০ জঙ্গি নিহতের খবর জানিয়েছেন।

তবে নানগড়হর প্রদেশের মুখপাত্র আতাউল্লাহ কোইয়ানি নিহতের সংখ্যা ৯০ জনের কথা জানালেও হামলাস্থল অচিন জেলার গভর্নর ইসমাইল শেনওয়ারি মিডিয়াকে বলেন, ‘বোমায় অন্তত ৯২ জন আইএস জঙ্গি নিহত হয়েছে।’

শেনওয়ারি আরো জানিয়েছেন, হামলায় সামরিক বা বেসামরিক স্তরে ক্ষয়-ক্ষতির কোনো খবর নেই। এর আগে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দৌলত ওয়াজিরিও হামলায় বেসামরিক কোনো মানুষের ক্ষয়-ক্ষতির কথা অস্বীকার করেন।

Banglabid

আইএস দমনে আফগানিস্তানে ‘সব বোমার মা বোমা’ নিক্ষেপের ঘটনায় দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি সমর্থন করলেও সাবেক রাষ্ট্রপতি হামিদ কারজাই যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে অস্ত্র পরীক্ষার ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে চাইছে।

হামলার ঘটনায় দুইবার টুইট করেন তিনি। তিনি বলেন, এটা কোনোভাবেই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই নয় বরং অমানবিক ও নৃশংস।

আফগানিস্তানের নানগড়হর প্রদেশের অচিন জেলার পাহাড়ে অসংখ্য গুহায় তৈরি সুড়ঙ্গে আশ্রয় নিয়েছিল জঙ্গিরা। সম্প্রতি গোপন সূত্রে ওই এলাকায় তাদের আত্মগোপনের খবর পায় পেন্টাগন।

Reneta

এরপর বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৭টায় সেখানে ১১ টন ওজনের ‘‌মোয়াব’‌ বোমা ফেলে মার্কিন বাহিনী।

বলা হচ্ছে, গত সপ্তাহে নানগড়হর প্রদেশে আইএস যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের একজন সদস্য নিহত হবার জবাবেই এই বোমা হামলা চালানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানযুক্তরাষ্ট্রসব বোমার মা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাত্র ১০ টাকায় ডাক্তার দেখানো

পরবর্তী

গর্ভকালীন পরিচর্যা

পরবর্তী

গর্ভকালীন পরিচর্যা

মেহেরপুরে উন্মুক্ত ড্রেনেজ ব্যবস্থায় ভোগান্তিতে পৌরবাসী

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT