চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যর্থতার দায় নিলেন মাশরাফী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৭ অপরাহ্ণ ০৭, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব না মেলার বিশ্বকাপে সাউথ আফ্রিকাকে হারিয়ে আশার বেলুন ফুলিয়ে শুরু করেছিল বাংলাদেশ। সেই দলটাই কিনা শেষপর্যন্ত দেশে ফিরল টেবিলের তলানীতে দিকে থেকে! প্রত্যাশা আর বাস্তবতার মাঝে এতটাই ফারাক যে, মানতে পারছেন না ক্রিকেটপ্রেমীরা। সমর্থকদের প্রত্যাশা আর দলের বাস্তব অবস্থা মেনে তাই ব্যর্থতার দায় নিজের ঘাড়েই নিচ্ছেন মাশরাফী বিন মোর্ত্তজা। সঙ্গে নিজেকে নিয়ে সব সমালোচনাও দিলেন উত্তর।

৯ ম্যাচে ৩ জয়ের পিঠে ৫ ম্যাচের হারে অষ্টম স্থানকে সান্ত্বনা মেনে দেশে ফিরতে হয়েছে বাংলাদেশ দলকে। যেখানে স্বপ্ন ছিল শেষ চারের। যে সাউথ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু, শেষে দেখা গেল তারাই রানেরেটে এগিয়ে টাইগারদের উপরে।

শুধু দলই নয়, মাশরাফী নিজেও ভুলে যেতে চাইবেন এই বিশ্বকাপকে। ৯ ম্যাচে যেকয়জন বাংলাদেশি বোলার বল করেছেন তাদের মধ্যে সবচেয়ে উইকেট কম তারই। মাত্র একটি। সবেধন নীলমণি বলতে ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টোর উইকেট!

তাই স্বাভাবিকভাবে সমালোচনা ঘিরে ধরেছে মাশরাফী ও তার দলকে। অধিনায়ক তাতে অন্য কাউকে দোষী করতে চাইলেন না। নিজেই নিলেন সব দায়।

‘একজন অধিনায়ক হিসেবে দলকে যখন সাফল্যজনক জায়গায় না নিতে পারবো, তখন সমালোচনা আমাকে নিতেই হবে এবং দলের ব্যর্থতার দায়ভারও আমার। এটাই স্বাভাবিক। আমার জায়গায় অন্য কেউ হলে তাকেও নিতে হত। আমি পুরো দায়ভার নিচ্ছি।’

‘সমালোচনা হচ্ছে, হবে। বিশ্বে যেকোনো দেশে টুর্নামেন্টের পর সমালোচনা হয়। এটাই স্বাভাবিক। তবে একই সাথে এটাও বলবো যে, কিছু জিনিস আমাদের পক্ষে গেলে হয়ত ফলটা এমন হত না।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশমাশরাফী বিন মোর্ত্তজা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

জুলাই ৮, ২০২৬

বন্যা পরিস্থিতি: আগামী ৭২ ঘণ্টায় বেশ কয়েকটি নদীর পানি বাড়তে পারে

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং বিতর্ক: বিশ্ব গণমাধ্যম যা বলছে

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT