তথ্যপ্রযুক্তি

সব কিছু এখন ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়েছে: পলক

বাংলাদেশের একজন সংবাদ উপস্থাপক ভিডিও কনফারেন্সে কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবাদ উপস্থাপক ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করছেন, পটভূমিতে ঝরনা পর্দা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইন্টারনেট ব্যবহারে এখন সব কিছু ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, শিক্ষার্থীরা বাসায় থেকে অনলাইনে মুক্তপাঠের মাধ্যমে পড়াশোনা করতে পারছে। এছাড়া স্বাস্থ্যখাতেও খুব সহজেই ইন্টারনেটের সুবিধা নিয়ে করোনাকালীন সেবা প্রদান করছে।

প্রতিমন্ত্রী আজ ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) উদ্যোগে শিশুদের জন্য আয়োজিত অনলাইন প্রতিভা পুরস্কার প্রতিযোগিতা ২০২১ এর সমাপনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের দেশে ইন্টারনেট ব্যবহার দিন দিন বাড়ছে। বর্তমানে ইন্টারনেট আমাদের মৌলিক চাহিদায় রূপান্তর হয়েছে। তিনি শিশু -কিশোরদের ইন্টারনেটে নিরাপদ রাখতে অভিভাবক এবং শিক্ষকদের আরো বেশি সচেতন হবার আহ্বান জানান।

নিজ সন্তান ইন্টারনেটে কি করছে তা দেখার দায়িত্ব অভিভাবকদের উল্লেখ করে তিনি বলেন ক্লাসে শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারে সচেতন করতে শিক্ষকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। নিজেদেরকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে শিশু ও তরুদের চিন্তা ভাবনা করে ফেসবুকে পোস্ট দিতে হবে।

সব কিছু এখন ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়েছে: পলকপ্রতিমন্ত্রী শিশুদের এমন একটি আয়োজনে জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। এসময় তিনি শিশুদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারের বিষয়টি জোর দিয়ে সব সময় সতর্ক থাকারও পরামর্শ দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সেভ দ্য চিলড্রেনের চাইল্ড রাইটস গভানের্ন্স এবং চাইল্ড প্রটেকশন সেক্টর এর পরিচালক আব্দুল্লাহ আল মামুন, বাগেরহাট উপজেলা নির্বাহী অফিসার, মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, হ্যাপি ড্রিমস ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক সুষ্ময় দাস।

সমাপনী অনুষ্ঠানে সারাদেশের ৬৪ জেলা থেকে অংশ নেওয়া শিশু এবং তরুণদের মধ‌্যে থেকে ১৪৫ জন জুম অনলাইনে যোগদান করেন। অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

বিষয়:জুনাইদ আহমেদ পলক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…