চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবুজ শহর গড়তে ঢাকা উত্তরে বৃক্ষরোপণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩০ পূর্বাহ্ণ ০৮, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

সবুজ ঢাকা গড়ে তোলার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বৃক্ষরোপণ চলছে। উত্তর সিটি কর্পোরেশন বলছে, পরিবেশবান্ধব এবং পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতেই এ কার্যক্রম শুরু করা হয়েছে। জনগণকে বৃক্ষরোপণে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

তিন বছরের মধ্যে ৫ লাখ গাছ লাগাতে হবে – এ লক্ষ্য নিয়ে কাজ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এটি উত্তরার ১ নম্বর ওয়ার্ড। এখান থেকেই শুরু বৃক্ষরোপণ কর্মসূচির। ফুটপাত, সরু রাস্তা বা প্রধান সড়কের পাশে চোখে পড়বে এমন সারিবদ্ধ গাছ। নীম, সোনালু, রাধাচূড়ার মত হাজারো গাছের চারা রোপণ করা হয়েছে।

ঢাকা উত্তরের ১ নং ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান বলেন, নতুন রাস্তাঘাট বানানোর জন্য অনেক গাছ কেটে ফেলা হচ্ছে। এর পরিবর্তে কেটে ফেলা গাছের দশ গুণেরও বেশি গাছ যেন আবার লাগানো যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। উত্তরার একশ’টিরও বেশি ভবনের ছাদে লাগানোর জন্য টবসহ গাছ বিনামূল্যে দেয়া হচ্ছে বলে জানান তিনি।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সবুজ ঢাকা গড়ে তোলার। এখন পর্যন্ত উত্তরায় প্রায় ৭ হাজার গাছ লাগানো হয়েছে। সেপ্টেম্বর পর্যন্ত রোপণ করার লক্ষ্যমাত্রা প্রায় ৩০ হাজার।

উত্তর সিটির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমাদের এই গাছগুলো যখন বড় হয়ে যাবে, তখন দেখা যাবে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। উত্তরার কাজ শেষ হওয়ার পর আমাদের বাকি ৪টি জোন মিলিয়ে মোট গাছের সংখ্যা হবে ৫ লাখেরও বেশি।

পরিবেশবান্ধব সবুজ ঢাকা গড়তে রাজধানীর উত্তরা, গুলশান, মিরপুর এবং কারওয়ান বাজারে পাইলট প্রকল্পের আওতায় এ বৃক্ষরোপন কর্মসূচি শেষ করবে উত্তর সিটি কর্পোরেশন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা উত্তরবৃক্ষরোপণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বসুন্ধরায় র‌্যাবের অভিযানে ৯ বিদেশীসহ আটক ১০

পরবর্তী

পুরুষদের ১০০মিটার ব্রেস্ট স্ট্রোকে পিটি’র বিশ্বরেকর্ড

পরবর্তী

পুরুষদের ১০০মিটার ব্রেস্ট স্ট্রোকে পিটি’র বিশ্বরেকর্ড

কৃষি ও মৎস্য খাতে ক্ষতি নিরূপণ করছে সরকার

সর্বশেষ

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT