জাতীয় শ্রমিকলীগ ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্ভুক্ত সবুজবাগ থানা জাতীয় শ্রমিকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাজধানীর সবুজবাগ থানাধীন ৫নং ওয়ার্ডস্থ ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন মঞ্চে “জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ পেরিয়ে স্মার্ট বাংলাদেশের পথে প্রিয় বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন বক্তারা।
সম্মেলনের প্রথম অধিবেশনে সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তারা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান উন্নয়নযাত্রা অব্যাহত রাখতে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান৷
সম্মেলন উদ্বোধন করেন জাতীয় শ্রমিকলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি জাকির হোসেন৷ সমন্বয়কের দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মাদবর৷ অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন সবুজবাগ থানা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক জনাব জাহাঙ্গীর আলম ও পরিচালনা করেন সদস্য সচিব মোঃ উজ্জ্বল ইসলাম৷
দ্বিতীয় অধিবেশনে জাতীয় শ্রমিকলীগের গঠনতন্ত্র অনুযায়ী হাউজে উপস্থিত সবুজবাগ থানা জাতীয় শ্রমিকলীগের সকল স্তরের নেতাকর্মীদের সমর্থনে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম আজম খসরু সবুজবাগ থানা শাখার সভাপতি হিসেবে জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ উজ্জ্বল ইসলাম এর নাম ঘোষনা করেন৷
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ ও ঢাকা-৯ আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ৷
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী৷ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম আযম খসরু৷বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ডিএসসিসি’র ৫নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাস৷
সম্মেলন শেষে বিএনপি–জামায়াত জোটের দেশবিরোধী সন্ত্রাস, নৈরাজ্য ও ৪৮ ঘন্টার অবৈধ অবরোধের প্রতিবাদে কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে শান্তি মিছিল করা হয়৷ মিছিলটি সবুজবাগ থানার প্রধান মহাসড়ক অতীশ দিপঙ্কর মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে বৌদ্ধ মন্দিরে এসে শেষ হয়৷








