সবার সাহায্য চাইলেন শিশির

সম্প্রতি ফেসবুকে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের নামে ভুয়া পেজ খুলে বিভ্রান্ত করা হচ্ছে তার ভক্তদের। তাই এই ব্যাপারে সকলকে সতর্ক থাকতে বললেন অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী শিশির।
শিশিরের ভক্তের সংখ্যা কম নয়। তার ব্যক্তিগত ফেসবুকে অনুসারীর সংখ্যা প্রায় ৩৪১,৩৬৬। কিন্তু তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে খোলা হয়েছে ভুয়া ফেসবুক পেজ।
আর এ ব্যাপারে সকল ভক্তদের সাবধান থাকতে পরামর্শ দিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে শিশির লিখেছেন, সবাইকে একটি ঘোষণা দেওয়ার সময় এসেছে। ফেসবুকে আমার একটি মাত্র আইডিই আছে, যেখানে আমি সক্রিয়। এছাড়া আমার আর অন্য কোন আইডি নেই; এমনকি কোনো পেজও নেই।
তিনি বলেন, আমি লক্ষ্য করছি আমার নামে অনেকগুলো পেজ ফেসবুকে চলছে। যেখানে আমার নামে ভুয়া তথ্য দেওয়া হচ্ছে। সবাইকে অনুরোধ করছি সেই পেজগুলো রিপোর্ট করতে এবং আমাকে খুঁজে বের করে দিয়ে রিপোর্ট করতে সাহায্য করুন।






