বাংলাদেশ

সবার আগে পদ্মা সেতু পাড়ি দিয়ে উচ্ছসিত চালক

চ্যানেল আই অনলাইন সংবাদ প্রতিবেদক, উচ্ছসিত চালক সাক্ষাৎকারে. Channel i News - চ্যানেল আই নিউজ

উচ্ছসিত চালক পদ্মা সেতু পাড়ি দিয়ে সংবাদকর্মীর সাথে সাক্ষাৎকারে, বাংলাদেশের গুরুত্বপূর্ণ সেতু সংক্রান্ত খবর।. Channel i News – চ্যানেল আই নিউজ

সবার জন্য পদ্মা সেতু খুলে দেয়ার পর জাজিরা প্রান্তে প্রথম টোল দিয়েছেন এক প্রাইভেট কার চালক। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুতে নিজে টোল দিয়ে সেতু চালু করার পর ওই ব্যক্তি দ্বিতীয় টোল প্রদানকারী হওয়ার পরিকল্পনা করেন।

পরিকল্পনা অনুযায়ী তিনি গতকাল দুপুর থেকে জাজিরা এলাকায় অবস্থান নিয়ে সেখানে রাত কাটান। তিনি জানান, জাজিরা এলাকায় তিনি একটি হোটেলে রাত কাটিয়েছেন। তারপর ভোর থেকে গাড়ি লাইনের প্রথমে অবস্থান নেন। পরিকল্পনা অনুযায়ী প্রধানমন্ত্রীর পর প্রথম টোল প্রদানকারী হতে পেরে গাড়ি চালক খুবই উচ্ছসিত।

সবধরণের যানবাহন চলাচলের জন্য রোববার (২৬ জুন) সকাল ৬টা থেকে খুলে দেওয়া হয়েছে বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু। এই মুহূর্তের জন্য বহু বছর অপেক্ষায় ছিল পদ্মার দুই পাড়ের মানুষ।

বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে দীর্ঘতম সেতুটি উদ্বোধনের ফলে বহুদিনের স্বপ্ন পূরণ হয়েছে বাংলাদেশের। শনিবার (২৫ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন।

আজ থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ ফেরি ঘাটের ভয়াবহ দুঃস্বপ্ন ছেড়ে সেতুর উপর দিয়ে মাত্র ৬ মিনিটে সড়কপথে সরাসরি ঢাকায় যাবেন। চার লেনের পদ্মা সেতুতে ৮০ কিলোমিটার বেগে ছুটবে যানবাহন। এর মধ্য দিয়েই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের বহু বছরের দুর্ভোগের অবসান ঘটবে।

বিষয়:টোল পদ্মা সেতু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…