চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবাই ‘এলআরবি’র লিডার হতে চেয়েছিলো, তাই ভাঙন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৯
বিনোদন
A A

এক বছরও হয়নি দেশের কিংবদন্তি মিউজিশিয়ান ও এলআরবির প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চু মারা গেছেন। অথচ এরইমধ্যে কয়েক দফায় ভাঙনের খবরে শিরোনাম হয়েছে ‘এলআরবি’। সর্বশেষ জুলাইয়েও ভাঙন নিয়ে আলোচনায় আসে এলআরবি। মাস খানের বিরতির পর আরো এক দফায় ভাঙনের খবরে আলোচনায় দেশের এক সময়ের জনপ্রিয় এই ব্যান্ড দল!

আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর দলে ভোকাল নিয়ে শুরু হয় প্রথম সংকট। শুরুতে এলআরবির ভোকাল হিসেবে সংগীতশিল্পী বালামের কথা শোনা গেলেও তুমুল আলোচনা-সমালোচনার মুখে এই সিদ্ধান্ত থেকে সরে আসে দলের সদস্যরা। পরবর্তীতে হঠাৎ করে শোনা যায়, দল থেকে বেরিয়ে গেছেন এলআরবির ম্যানেজার শামীম আহমেদ।

ব্যান্ডের ভেতর কোন্দলের শুরু তখন থেকেই। এরপর দল থেকে বেরিয়ে যান এলআরবির আরেক সিনিয়র গিটারিস্ট মাসুদ। তখন এলআরবির বাকি দুই সদস্য স্বপন ও রোমেল ঘোষণা দেন যে, এলআরবিকে তারাই এগিয়ে নিয়ে যাবে! নতুন করে এলআরবিকে সাজানোর আশাবাদও চ্যানেল আই অনলাইনের সাথে ব্যক্ত করেছিলেন রোমেল।

কিন্তু মাস খানেক না যেতেই এবার শোনা গেল, দুই সদস্য বিশিষ্ট এলআরবি থেকে বাদ দেয়া হয়েছে ড্রামার রোমেলকেও। এলআরবির একমাত্র সদস্য হিসেবে দলে আছেন গিটারিস্ট সাইদুল হাসান স্বপন। মঙ্গলবার (২৭ আগস্ট) তিনিই জানান রোমেলকে বাদ দেয়ার খবর। সেই সঙ্গে তিনি এলআরবির নতুন লাইন-আপ ঘোষণা করেন।

স্বপন জানান, আমি সাইদুল হাসান স্বপন (এলআরবির প্রতিষ্ঠাতা সদস্য),আমার ব্যান্ড-এর নতুন লাইনআপ ঘোষণা করেছি। কেন এই পরিবর্তন! সেটা জানার অধিকার এলআরবি ভক্তদের আছে একটু পিছনে ফিরে যাই ১৯৯১ সালের ৫ই এপ্রিল আইয়ুব বাচ্চু,স্বপন, জয়, টুটুল মিলে এলআরবি ব্যান্ডটি যাত্রা শুরু করে। আপনারা হয়তো অনেকে জানেন না আমার গিটার শেখা শুরু বসের হাতেই ১৯৮৪ সালের অক্টোবর মাসে, তারপর থেকে তার মৃত্যু পর্যন্ত তাঁর পাশেই ছিলাম (৩৪ বছর)। জয় চলে যাবার পর ড্রামার হিসাবে আমাদের সাথে কাজ করেছেন মিল্টন আকবর, সুমন, রিয়াদ এবং সবশেষ লাইন-আপে ছিলো আইয়ুব বাচ্চু, স্বপন, মাসুদ, রোমেল এবং ম্যানেজার হিসাবে শামীম।

আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর এলআরবি ভাঙনের জন্য রোমেলকে দায়ি করে স্বপন বলেন, বাচ্চু ভাইয়ের আকস্মিক মৃত্যর পর ব্যান্ড চলমান রাখার জন্য নানা সিদ্ধান্তে মতভেদ,পারস্পরিক শ্রদ্ধাবোধ না থাকা, সবাই ব্যান্ড লিডার হতে চাওয়ার কারণেই দ্বন্দের শুরু। একপর্যায় রোমেল আমাকে নিয়ে আলাদা হয়ে যায় মনোমালিন্যর কারণে। কিন্ত কেন আমি সরে আসলাম? তা কখনওই (আজ পর্যন্ত) শামীম, মাসুদ আমার সাথে যোগাযোগ করে জানতে চায় নি! এলআরবি ভাঙনের অন্যতম কারিগর রোমেল।

স্বপনের নেতৃত্বে ‘এলআরবি’র নতুন লাইন আপ…
Reneta

রোমেলের বিরুদ্ধে স্বপনের অভিযোগের সত্য জানতে ফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও রোমেলকে পাওয়া যায়নি।

এদিকে এলআরবি ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য এবং বেজ গিটারিস্ট স্বপনের নেতৃত্বে ব্যান্ডের নতুন লাইনআপও প্রকাশ্যে এসেছে। সেখানে ভোকাল হিসেবে যোগ দিয়েছেন ওয়ারফেইজ ব্যান্ডের সাবেক ভোকাল মিজান। ত্রিকাল ব্যান্ডের সাবেক গিটারিস্ট পুষ্প ফেরদৌস এবং ড্রামসে যোগ দিয়েছেন শাহরিয়ার রফিক অমিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইয়ুব বাচ্চুএলআরবিরোমেললিড বিনোদনস্বপন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাগুরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা

পরবর্তী

রানু মণ্ডলকে সত্যিই বাড়ি দিয়েছেন সালমান?

পরবর্তী

রানু মণ্ডলকে সত্যিই বাড়ি দিয়েছেন সালমান?

বন্ধুর সোশ্যাল মিডিয়া পোস্ট-শিক্ষার্থীর ভিসা বাতিল

বন্ধুর সোশ্যাল মিডিয়া পোস্টের দায়ে বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT