হঠাৎ করেই রাজধানীর বাজারে অাগুন। সব ধরনের সবজিতে কেজিতে বেড়েছে দশ থেকে বিশ টাকা। পাইকার এবং আড়ৎদাররা বলছেন ফলন কম হওয়ায় সবজির দাম কিছুটা বেড়েছে।
আর কিছুদিন পর শীতকালীন সব সবজিতে ছেয়ে যাবে বাজার। তার আগে এক সপ্তাহের ব্যবধানে বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার কারওয়ান বাজারেও তার প্রভাব পড়েছে।
সবজি ভেদে প্রতি পাল্লায় অর্থাৎ পাঁচ কেজিতে দাম বেড়েছে পঞ্চাশ থেকে একশ’ টাকা। কাঁচা মরিচের দাম বেড়েছে সবচেয়ে বেশি। প্রায় দ্বিগুণ।
ব্যবসায়ীরা জানান আশ্বিনের শুরুতে অতিবৃষ্টি এবং শেষ দিকে প্রচণ্ড খরায় কমেছে সবজির উৎপাদন। তাই আগামী দুই সপ্তাহ রাজধানীর মানুষকে সবজি কিনতে গুণতে হবে বাড়তি পয়সা।
শীতের সবজি বাজারে আসলে বাড়তি দাম স্বাভাবিক হয়ে আসবে বলে আশা ক্রেতা বিক্রেতার।







