চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবচেয়ে কাছে আসছে ‘লাল গ্রহ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ণ ৩০, মে ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

দশ বছরের মধ্যে পৃথিবীর সবচেয়ে কাছে আসছে আজ প্রতিবেশী মঙ্গলগ্রহ। ২০০৩-এর পরে এত কাছ থেকে লাল গ্রহকে আর দেখা যায়নি। আজ সন্ধ্যায় মঙ্গল থেকে পৃথিবীর দূরত্ব হবে ৪ কোটি ৬৭ লাখ মাইল।

সূর্যকে কেন্দ্র করে ঘুরতে ঘুরতে পৃথিবী, মঙ্গল আর সূর্য ২৬ মাস অন্তর এক সরলরেখায় চলে আসে। তখন সূর্যের একই পাশে এক সরলরেখায় থাকে প্রথম পৃথিবী, তারপর মঙ্গলগ্রহ। বিজ্ঞানীরা একে বলেন অপজিশন।

এ সময়টাতেই অন্যান্য সময়ের তুলনায় মঙ্গলগ্রহ পৃথিবীর অনেকটা কাছে চলে আসে। গত ২২ মে ঘটেছিল এ ঘটনাটি।

মহাকর্ষ, সূর্য থেকে দূরত্ব, পৃথিবীর মঙ্গলের থেকে দ্রুত ছোটা আর উপবৃত্তকার কক্ষপথের জন্য এই অবস্থায় পৃথিবী ও মঙ্গলের দূরত্ব সব সময় সমান হয় না। এমনকি প্রত্যেক অপজিশনেও দূরত্ব থাকে ভ্ন্নি। ২০০৩ সালে এই দূরত্ব ছিল সব চেয়ে কম ৩ কোটি ৪৬ লাখ মাইলের মতো, যা ১৫ হাজার বছরের মধ্যে সবচেয়ে কম।

সেই দূরত্ব কমে আজ সোমবার ৪ কোটি ৬৭ লাখ মাইল হবে। ২০১৮ তে এই দূরত্ব আরও কমে দাঁড়াবে ৩ কোটি ৫৮ লাখ মাইল।

মঙ্গলগ্রহ দেখতে রাতের বেলা চোখ রাখুন আকাশের দক্ষিণপূর্ব দিকে। আকাশ মেঘমুক্ত থাকলে খালি চোখেই দেখতে পারবেন জ্বলজ্বলে লাল রঙের প্রতিবেশীকে। আর ছোটখাটো একটা টেলিস্কোপ থাকলে তো কথাই নেই।

Reneta

তবে মঙ্গলের খুব কাছেই আরও একটি লাল মতো, প্রায় একই রকম বস্তু দেখতে পেতে পারেন। সেটিকে মঙ্গল বলে আবার ভুল করবেন না যেন। এটি আসলে নক্ষত্র, নাম অ্যান্টারেস। একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবেন সেটি ঝিকমিক করছে। আর গ্রহ বলে মঙ্গলের আলো থাকবে স্থির।

সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনি আগামী ৩ জুন পৃথিবীর সবচেয়ে কাছে আসবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মঙ্গলগ্রহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একবার শিক্ষকদেরও প্রশ্নগুলো করে দেখা হোক

পরবর্তী

‘বিদেশ ভ্রমন ও প্রবাস গমন’

পরবর্তী

'বিদেশ ভ্রমন ও প্রবাস গমন'

রেলমন্ত্রীর মেয়ের নাম জানতে চাইলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT