চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঙ্গলগ্রহে মানুষ বাস করা শুরু করলে যা ঘটবে তাদের সঙ্গে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩১ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
চাঁদে একজন মহাকাশচারী পৃথিবী দেখছেন, মহাকাশে মহাকাশযান ও পৃথিবীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গলগ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ২০৩০ সালের মধ্যেই এই পরিকল্পনা বাস্তব রূপ নিতে পারে।

সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে  এই তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের রাইস ইউনিভার্সিটির জীববিজ্ঞানী স্কট সলোমন সম্প্রতি নিজের গবেষণায় জানিয়েছেন, মঙ্গলগ্রহে মানববসতি গড়ে উঠলে তা মানুষের বিবর্তনের কারণ হবে। মঙ্গলগ্রহে মানুষ থাকতে শুরু করলে সবুজ বর্ণ ধারণ করতে পারে, কমতে পারে তাদের দৃষ্টিশক্তি।

স্কট সলোমন বলেন, মঙ্গলগ্রহে মানুষ থাকতে শুরু করলে পরবর্তী প্রজন্মের শিশুদের মধ্যে উল্লেখযোগ্য বিবর্তন ও অভিযোজন দেখা যাবে। সাম্ভাবনা আছে যারা সেই গ্রহে জন্ম নিবে তাদের গায়ের রঙ পাল্টে যেতে পারে। দেখা দিতে পারে  তাদের অন্ধত্বও।

মঙ্গলগ্রহের আবহাওয়া প্রতিকূল হওয়ায় লালগ্রহে মানুষের বেঁচে থাকা কঠিন হতে পারে। মঙ্গগ্রহে মানববসতি স্থাপন হওয়ার পর সেখানে যে সন্তান জন্মাবে তাদের পরবর্তীতে নানা জটিল পরিব্যক্তি (মিউটেশন), বিবর্তন ও পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

মানুষের দেহে পরিব্যক্তি বা মিউটেশনের অর্থ হচ্ছে ডিএনএ গঠনের স্থায়ী পরিবর্তন। মঙ্গলগ্রহের কম অভিকর্ষ ও মহাজাগতিক রশ্মির উচ্চ বিকিরণের কারণে নানা পরিব্যক্তি ঘটবে মানবশরীরে। এমনটাই আশঙ্কা করেছেন তিনি।

মঙ্গলগ্রহ পৃথিবীর চেয়ে আকারে ছোট এবং মানুষ যা অভ্যস্ত তার চেয়ে ৩০ শতাংশ কম মাধ্যাকর্ষণ আছে। এ ছাড়াও লালগ্রহটিতে অভাব রয়েছে চৌম্বক ক্ষেত্র এবং ওজন স্তরেরও। ওজন স্তরটি মহাকাশ বিকিরণ, অতিবেগনি আলো, সূর্য থেকে আধানযুক্ত কণা এবং মহাজাগতিক রশ্মির হাত থেকে মানবশরীরকে রক্ষা করে থাকে।

কম মাধ্যাকর্ষণ শক্তির ফলে ভঙ্গুর হাড়গুলো প্রসবের সময় জটিলতা সৃষ্টি করতে পারে, মহিলাদের পেলভিসে ফাটল সৃষ্টি করতে পারে বলেও আশঙ্কা করেছেন বিজ্ঞানী স্কট সলোমন। মঙ্গলগ্রহে জন্মানো নবজাতকের পেশি ও দৃষ্টিশক্তি দুর্বল এবং হাড় ভঙ্গুর হতে পারে।

মঙ্গলগ্রহের মাটিতে পরীক্ষা-নিরীক্ষা চালানোর জন্য এই মহাকাশযানের সঙ্গে মোট চারটি পেলোড পাঠাবে ইসরো। সেগুলো মঙ্গলগ্রহের আবহাওয়া, মাটি পর্যবেক্ষণ করবে এবং সেই সংক্রান্ত অজানা তথ্য সংগ্রহ করবে।

ট্যাগ: মঙ্গলগ্রহমানুষ বাসযা ঘটবে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিচারবিভাগ দুর্বৃত্তায়ন ও রাজনীতি থেকে বেরিয়ে এলো: অ্যাটর্নি জেনারেল

পরবর্তী

প্রতিদিন আমিও একটা করে স্ট্যাটাস দেব, শান্তর রসিকতা

পরবর্তী
সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান হাসিমুখে একসঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিদিন আমিও একটা করে স্ট্যাটাস দেব, শান্তর রসিকতা

অর্থনীতি ও ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে আলোচনা করছেন অর্থমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

পাচার হওয়া অর্থ ফেরত আনা বিষয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT