বিনোদন

সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবস্থা স্থিতিশীল, তবে আশঙ্কা কাটেনি

বর্ষীয়ান সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গুরুতর অসুস্থ বর্ষীয়ান সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

গেল ক’দিন ধরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ভারতের কিংবদন্তী শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। তারই মাঝে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) খবর আসে করোনায় আক্রান্ত বর্ষীয়ান এই গায়িকা।

যার পর থেকেই ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায় কেমন আছেন তা জানতে মুখিয়ে রয়েছেন তার অগণিত ভক্তরা।

জানা গেছে, আশঙ্কা না কাটলেও সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল রয়েছে। প্রথমে হৃদরোগের পাশাপাশি শ্বাসকষ্ট নিয়ে তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হলেও তার করোনার রিপোর্ট পজিটিভ আসায় পরবর্তীতে তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের অক্সিজেনের মাত্রা ছয় লিটার থেকে কমিয়ে তিন লিটার করা হয়েছে। এছাড়াও তার ফুসফুস স্ক্যান করা হয়েছে। চিকিৎসকদের ধারণা তার ফুসফুসে পানি জমে আছে। পাশাপাশি তার হৃদযন্ত্র রয়েছে সংক্রমণ।

মূলত একাধিক শারীরিক সমস্যা থাকার জন্যই আশঙ্কা এখনো কাটেনি। তবে চিকিৎসকদের মতে তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা স্থিতিশীল।

করোনা আক্রান্ত হওয়ার পরই অক্সিজেন সাপোর্টে রয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। এছাড়াও তার চিকিৎসার জন্য পাঁচ সদস্যের এক মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

বিষয়:করোনা সন্ধ্যা মুখোপাধ্যায় হাসপাতাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…