চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ধ্যার মধ্যে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পদত্যাগ চায় ঢাবি ছাত্রলীগ

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৪:৩৭ অপরাহ্ণ ০১, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর স্মরণিকায় প্রকাশিত একটি নিবন্ধে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানের পদত্যাগ দাবি করেছে ঢাবি ছাত্রলীগ।

আজ সন্ধ্যার মধ্যে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে উপাচার্যের গাড়ি ভাঙচুরের সঙ্গে ছাত্রলীগের জড়িত থাকার কথা অস্বীকার করেছে তারা।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক নাহিদ হাসান শাহিন চ্যানেল আই অনলাইনকে জানান,‘ হাইকোর্টের আদেশে সামরিক শাসনকে অবৈধ ঘোষণার পর জিয়াকে রাষ্ট্রপতি বলা যায় না, আর প্রথম রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা কারও অজানা নয়। সেখানে জিয়াকে প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করাটা সম্পূর্ণভাবে ইতিহাস বিকৃতি। ইতিহাস নিয়ে মিথ্যাচার করায় ঢাবি ছাত্রলীগ নিবন্ধ লেখক ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে রাজপথে দাঁড়িয়েছে’।

Banglabid

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে ত্রুটিপূর্ণ প্রকাশনাটি বাজেয়াপ্ত করেন উপাচার্য। এরপরও বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এলাকায় ৯৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুনে আগুন ধরিয়ে রেজিস্ট্রারের পদত্যাগের দাবি জানাতে থাকে। এসময় শাহবাগ, নীলক্ষেতের রাস্তায় যান চলাচল সাময়িক বন্ধ করে দেয় পুলিশ।

সংবিধানের ৫ম ও ৭ম সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেয়া রায় অনুযায়ী সেনা শাসকদের ক্ষমতাগ্রহণ অবৈধ ছিলো। স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এ ইতিহাস কারও অজানা নয়। অথচ স্মরণিকাটিতে ‘স্মৃতি অম্লান’ শিরোনামে জিয়াকে প্রথম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করেন নিবন্ধের লেখক বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার সৈয়দ রেজাউর রহমান।

ইতিহাসের এ বিকৃতি ইচ্ছাকৃত নাকি ‘মুদ্রণ ত্রুটি’ তা খতিয়ে দেখতে তদন্তের আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

Reneta

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মরণিকায় জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করায় এর কড়া প্রতিবাদ করেন বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য সুভাষ সিংহ রায়। পরে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক স্মরণিকাটি বাজেয়াপ্ত ঘোষণা করেন। একইসঙ্গে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতিহাস বিকৃতিজিয়াউর রহমানঢাকা বিশ্ববিদ্যালয় দিবসঢাবি স্মরণিকাঢাবি'র ৯৫ বছর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাবির স্মরণিকায় জিয়া ‘প্রথম রাষ্ট্রপতি’, বিক্ষোভ-ভাঙচুর

পরবর্তী

ঢাবি রেজিস্ট্রারকে অব্যাহতি

পরবর্তী

ঢাবি রেজিস্ট্রারকে অব্যাহতি

ঢাবিতে হচ্ছেটা কী?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে প্রথমবার বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২৩, ২০২৬

মেসির গোলেও হার এড়াতে পারল না মিয়ামি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৩, ২০২৬

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT