চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ত্রাসী হামলায় পাকিস্তানে আবারও বাতিল ক্রিকেট ম্যাচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৪ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০২০
আন্তর্জাতিক
A A

পাকিস্তানে আবারও সন্ত্রাসী হামলার শিকার হয়েছে ক্রিকেট। একটি আঞ্চলিক টুর্নামেন্টের ফাইনাল বাতিল করা হয়েছে।

এর ফলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আবারও সময় হয়েছে নিরাপত্তার কারণে আন্তর্জাতিক ম্যাচ বন্ধ ঘোষণা করার।

নিরাপত্তাজনিত কারণে দীর্ঘ দিন পর ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, বাংলাদেশের মত দেশগুলো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পাকিস্তানে যাওয়া শুরু করেছিল।

কিন্তু ওই হামলার পর আবারও পিছিয়ে পড়বে পিসিবি।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাত বিভাগের ওরাকজাই জেলার দ্রাদার মামাজাই এলাকায় এই ঘটনা ঘটে। সেখানে একটি টুর্নামেন্টের ফাইনাল ছিল বৃহস্পতিবার। এই ঘটনায় হতাহতের খবর অবশ্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদমাধ্যমে বলা হয়েছে, ম্যাচ দেখতে বিপুল সংখ্যক দর্শক, অনেক রাজনৈতিক কর্মী ও সংবাদকর্মী ছিলেন মাঠে। জামায়েত উলামায়ে-ই-ইসলামের স্থানীয় এক নেতা ছিলেন প্রধান অতিথি। খেলা শুরু হতে না হতেই কাছেই এক পাহাড় থেকে এলোপাতাড়ি গুলিবষর্ণ শুরু হয়। ক্রিকেটার, দর্শক সবাই দ্রুত পালিয়ে নিজেদের রক্ষা করেন।

Reneta

ওরাকজাই জেলার পুলিশ কর্মকর্তা নিসার আহমেদ খান জানিয়েছেন, ওই এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির খবর তাদের কাছে আছে এবং শিগগিরই কয়েকটি নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযান ওই অঞ্চলে শুরু হবে।

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার জের ধরে দীর্ঘদিন পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল। গত কয়েক বছরে দলগুলি টুকটাক সফর করা শুরু করলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি এখনও।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্রিকেটলিড স্পোর্টসসন্ত্রাসী হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজনৈতিক সংলাপে আগ্রহী বিএনপি এবং বিজেপি: বিজয় চৌথাইওয়ালে

এপ্রিল ২৪, ২০২৬

হ্যাটট্রিক সাফ অভিযানের প্রস্তুতি নিতে চট্টগ্রামে ঋতুপর্ণারা

এপ্রিল ২৪, ২০২৬

মাদককাণ্ডে দুই বছর নিষিদ্ধ ব্রেসওয়েল

এপ্রিল ২৪, ২০২৬

ইংল্যান্ড থেকে আরও দু’জন বাংলাদেশ জার্সিতে খেলতে আসছেন

এপ্রিল ২৪, ২০২৬

অভিনেতা তপন আর নেই

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT