চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টেডিয়াম কক্ষে দুই সাউথ আফ্রিকান ক্রিকেট কোচের মরদেহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
স্টেডিয়াম কক্ষে দুই সাউথ আফ্রিকান ক্রিকেট কোচের মরদেহের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

অপরাধ প্রবণ এলাকা হিসেবে সাউথ আফ্রিকার প্রিটোরিয়া রাজ্যের দুর্নাম আছে। সন্ত্রাসী হামলায় দুই ক্রিকেট কোচ মারা যাওয়ার পর রাজ্যটি আবারও আলোচনায়। একই হামলায় আরও দুজন মৃত্যুর সঙ্গে লড়ছেন। এমন একটা সময় ঘটনাটি ঘটল যখন একদিন পরই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আফ্রিকায় উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল।

বৃহস্পতিবার রাজ্যের লাউডিয়াম ক্রিকেট স্টেডিয়ামের ক্লাব কক্ষ থেকে গিভেন এনকোসি (২৪) এবং চার্লসন মাসেকো (২৬) নামের দুই কোচের মৃতদেহ উদ্ধার করা হয়। উমর আসাদ নামের এক ব্যক্তি ওভাল স্টেডিয়ামে ক্রিকেট অনুশীলনের সময় মৃত ব্যক্তিদের সন্ধান পান।

একই ভবন থেকে কেএফসি মিনি-ক্রিকেটের তত্ত্বাবধায়ক কাগিয়াসো মাসুবেলে এবং হার্ভে আগবোমাদেজিকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রিটোরিয়ার স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। চারজনই স্টেডিয়ামের আবাসিক হলে থাকতেন।

ঠিক কী কারণে তাদের ওপর হামলা হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ। সাউথ আফ্রিকা এবং নর্দার্ন ক্রিকেট আয়োজিত কোচদের প্রশিক্ষণ কর্মসূচীতে একসঙ্গে কাজ করতেন তারা।

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দলের সাউথ আফ্রিকা যাওয়ার আগে ঘটল কোচ হত্যার মত মর্মান্তিক ঘটনাটি। এমন মৃত্যুকে দেশটির ক্রিকেটের জন্য অনেক বড় ক্ষতি হিসেবে দেখছেন ক্রিকেট সাউথ আফ্রিকার প্রধান নির্বাহী হারুন লরগাত।

‘ক্রিকেট সাউথ আফ্রিকার পরিবারের জন্য এটি অনেক বড় একটি আঘাত। আমাদের যুব সমাজকে ক্রিকেটের প্রতি আগ্রহী করতে এই কোচ, কর্তারা অনেক ত্যাগ স্বীকার করেছেন। তাদের কারণেই আমাদের ক্রিকেট আজ এমন পর্যায়।’ টুইটারে এভাবেই শোকবার্তায় লিখেছেন লরগাত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাউথ আফ্রিকা ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় কার্যত বন্ধ হরমুজ প্রণালি

জুলাই ১৮, ২০২৬

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

ইরানে টানা সপ্তম রাতেও যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলার দাবি তেহরানের

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT