ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৮ সদস্য।
শুক্রবার জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে এনডিটিভি জানিয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কুপওয়ারার জেলার লনগেট এলাকার ক্রালগুন্ড গ্রামে সন্ত্রাস বিরোধী অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এসময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
এতে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ এর একজন পরিদর্শক, একজন জওয়ান এবং দুই পুলিশ সদস্য নিহত হন। আহত হন আরো ৮ সদস্য।
সূত্র জানায়, সন্ত্রাসীরা একটি ধ্বংসপ্রাপ্ত বাড়ি থেকে পুলিশের দিকে গুলি ছুড়লে এ হতাহতের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে গুলিতে সন্ত্রাসীরাও নিহত হয়েছে। এর আগে সকালে পুলিশ জানায়, অভিযানকালে তাদের গুলিতে দুই সন্ত্রাসী নিহত হয়েছে।
ওই এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি রয়েছে-এমন খবর বৃহস্পতিবার রাতেই নিরাপত্তা বাহিনীর কাছে পৌঁছায়। সেই তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে অভিযান চালানো হয়।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরে সিআরপিএফ এর গাড়িবহরে জঙ্গিদের বোমা হামলায় অন্তত ৪২ জন ভারতীয় আধাসামরিক সেনা নিহত হন। আহত হন আরো অনেক সদস্য। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ ওই হামলার দায় স্বীকার করেছে।
ওই ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থার সৃষ্টি হয়। দুই দেশ একে অপরের ওপর হামলার দাবি করে। এরমধ্যেই পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে ভারতের দুটি যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান।
সেই সঙ্গে ভারতের এক পাইলটকে আটক করে তারা। অনেক নাটকীয়তার পর শুক্বার সন্ধ্যায় আটক পাইলট অভিনন্দনকে ভারতের কাছে হস্তান্তর করে পাকিস্তান।




![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}](https://i0.wp.com/www.channelionline.com/wp-content/uploads/2026/08/Picsart_26-08-11_10-56-38-660.jpg?fit=1600%2C800&quality=100&ssl=1)



