চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্তান এলে দুজনেই কাজ কিছুটা কমিয়ে দেবো: প্রিয়াঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

মাস কয়েক আগেই প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়েছিল ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম গুলোতে। যার কারণ ছিল সোশ্যাল মিডিয়ায় নিজের নামের পাশ থেকে প্রিয়াঙ্কার ‘জোনাস’ পদবী সরিয়ে ফেলা!

যদিও পরবর্তীতে সে গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন অভিনেত্রী, তার মা মধু চোপড়া এবং স্বামী নিক। তারই মাঝে এবার সন্তান নেওয়ার ব্যাপারে মুখ খুললেন প্রিয়াঙ্কা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সন্তান নেওয়া প্রসঙ্গে প্রিয়াঙ্কা জানান যে, তিনি এবং নিক দু’জনেই সন্তান নিতে চান। তবে, সেটা যখন হবে তখন দেখা যাবে। এরপর যখন প্রিয়াঙ্কাকে প্রশ্ন করা হয়, তারা দু’জনেই তো খুব ব্যস্ত থাকেন! এই অবস্থায় সন্তান নেওয়া কতটা সম্ভব হবে।

উত্তরে দেশি প্রিয়াঙ্কা জবাব দেন, আমরা এতটাও ব্যস্ত না! সঙ্গে এটাও জানান একটা বাচ্চা তাদের জীবনে এলে দু’জনেই কাজ করা কিছুটা কমিয়ে দেবেন। আর এই নিয়ে তাদের কারো কোনো সমস্যা নেই।

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অনলাইন সংবাদমাধ্যমে নিক জোনাস বলেছিলেন, ‘প্রিয়াঙ্কা আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। আমরা একে অপরকে পেয়ে সত্যি ধন্য! আমাদের সম্পর্কের ভিত্তি খুব মজবুত। প্রত্যাশা করছি, আমরা অনেক সন্তানের বাবা-মা হতে পারব।’

২০১৭ সালে মেট গালার লাল গালিচায় একসঙ্গে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা ও নিক জোনাস। এরপর তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়। ২০১৮ সালের ১ ডিসেম্বর যোধপুরের উমেদ প্যালেসে খ্রিস্টান মতে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। পরের দিন হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নিকনিক জোনাসপ্রিয়াঙ্কা চোপড়াবলিউডমাসন্তানহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প

মে ৬, ২০২৬

দেশের বিভিন্ন জায়গায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

মে ৬, ২০২৬

মমতার সংবাদ সম্মেলন নিয়ে দুই বাংলায় ঝড়

মে ৬, ২০২৬

তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মে ৬, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT