চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্তানের মৃত্যুর অনুমতি চেয়ে বাবার আবেদন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৪ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০১৭
জনপদ, মেহেরপুর
A A

সন্তানদের দুরারোগ্য রোগের কষ্ট সহ্য করতে না পেরে তাদের মৃত্যুর ব্যবস্থা করার অনুমতি চেয়ে মেহেরপুর জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন এক বাবা। আবেদনটি আইনসিদ্ধ নয় উল্লেখ করে পরিবারটিকে সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

মেহেরপুরের বেড়পাড়ার বাসিন্দা তোফাজ্জেল হোসেন। প্রতিবন্ধী স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়ে নিয়ে তার সংসার। বড় ছেলে আব্দুস সবুর জন্মের পর থেকেই ‘ডুফিনি মাসুকলার ডিসট্রোফি’ রোগে আক্রান্ত। প্রথম দিকে স্থানীয় চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করিয়ে কোনো উন্নতি হয়নি। পরে ভারতে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তার এ রোগ সনাক্ত করেন।

কিছুদিন পর ছোট ছেলে, মেয়ে এবং মেয়ের সন্তানেরও একই রোগ দেখা দেয়। তাদের চিকিৎসা করাতে নিয়ে প্রায় নিঃস্ব হয়ে যান তোফাজ্জেল হোসেন। সন্তানদের কষ্ট সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত জেলা প্রশাসকের কাছে তাদের মৃত্যুর ব্যবস্থা করার অনুমতি চান তিনি।

তোফাজ্জেল হোসেন বলেন, এই রোগের লক্ষণ পরিবারে সবার মধ্যেই দেখা দিচ্ছে। ডাক্তার বলেছে আমার পরিবারে বা শ্বশুরের পরিবারে কারো এই রোগ ছিলো বলেই পরিবারের অন্যরাও রোগে আক্রান্ত হচ্ছে।

আক্রান্ত ছেলে আবদুস সবুর জানেনই না স্বাভাবিক জীবন কাকে বলে। চিকিৎসকদের মতে, বংশগত কারণেই সন্তানদের মধ্যে এ রোগ দেখা দেয়।

মেহেরপুরের শিশু বিশেষজ্ঞ ও ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. অলোক কুমার দাস বলেন, এটি একটি বংশানুক্রমিক রোগ। এর নির্দিষ্ট কোনো ওষুধ নেই। একটি মাত্র ওষুধ আছে নাম ফলিসল। সেটা খেলে তারা কিছুটা ভালো থাকতে পারে।

Reneta

জেলা প্রশাসন বলছে, মৃত্যুর ব্যবস্থা করার আবেদন আইনসিদ্ধ নয়। প্রশাসন পরিবারটিকে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান বলেন, এই বাবাটিকে দেখে যেটা মনে হয়েছে তিনি খুবই অসহায়। তার আসলে করার কিছু নেই বলেই এমন আবেদন লিখেছেন।কিন্তু আত্মহত্যা তো আইনসিদ্ধ নয়। তবে তাদের ভালো চিকিৎসার জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি। আমরা স্থানীয় পর্যায়েও কিছু করার চেষ্টা করছি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রোগ
শেয়ারTweetPin

সর্বশেষ

সরকারি সেবা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের: প্রধানমন্ত্রী

মে ৭, ২০২৬

ইরান যুদ্ধ দ্রুত শেষ হবে: ডোনাল্ড ট্রাম্প

মে ৭, ২০২৬

পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক নজরুল ইসলামের বিদেশ ভ্রমণে বাধা প্রত্যাহার

মে ৭, ২০২৬
তথ্যমন্ত্রীর সঙ্গে পরিবার নিয়ে কেক কাটলেন ফাহমিদা হক

জনগণের আস্থা রক্ষায় দায়িত্বশীল হবেন ফাহমিদা হক: তথ্যমন্ত্রী

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT