চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় সন্তানের অপেক্ষায় কারিনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৭ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। ১৫ ফেব্রুয়ারি সন্তান ভূমিষ্ট হওয়ার কথা থাকলেও শোনা যাচ্ছে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) যে কোনো সময় সাইফ-কারিনা দম্পতির দ্বিতীয় সন্তানের আগমন হতে পারে।আর সে অপেক্ষায় দিনের পুরোসময় ক্যামেরা তাক করে বসে আছে পাপারাজ্জির দল!

বৃহস্পতিবার দিনভর সোশ্যাল মিডিয়ায় চাপা উত্তেজনা বজায় ছিল, এখনও সেই রেশ কাটেনি। সন্তানের জন্মের আগে থেকেই সবরকম প্রস্তুতি শুরু করে দিয়েছেন ‘ড্যাডি কুল’ সাইফ আলী খান। এদিন সোশ্যাল মিডিয়ায় বেশকিছু ছবি ও ভিডিও ভাইরাল হয় যেখানে হাতে রঙ-রঙের প্যাকড খেলনা নিয়ে বাড়ির দিকে ফিরতে দেখা যায় সাইফকে।

সদ্যই নতুন বাড়িতে শিফট করেছেন তারকা দম্পতি। সাইফের পরনে ছিল নীল রঙের কুর্তা ও সাদা পাজামা। করোনা সচেতন সাইফ মুখ ঢেকে রেখেছিলেন সাদা মাস্কে। এদিন সকালে ছেলে তৈমুরের সঙ্গেও লেন্সবন্দি হন সাইফ। অধীর আগ্রহে ছোট ভাই বা বোনের অপেক্ষায় রয়েছে তৈমুরও!

কারিনা-সাইফের হবু সন্তান ইতিমধ্যেই উপহার পাচ্ছে ভুরি ভুরি, সেই ঝলক সোশ্যাল মিডিয়াতে খোদ শেয়ার করেছেন কারিনা কাপুর খান।

কারিনা দ্বিতীয়বার মা হলেও এই চতুর্থবার বাবা হতে চলেছেন সাইফ। অভিনেতার প্রথম পক্ষের স্ত্রী অমৃতা সিং ও সইফের দুই সন্তান-সারা ও ইব্রাহিম। বুধবার কারিনার সঙ্গে দেখা করতে হাজির হয়েছিলেন ইব্রাহিমও।

২০১২ সালে সাত পাকে বাঁধা পড়েন সাইফ-কারিনা। তৈমুরের জন্ম হয় ২০১৬ সালের ডিসেম্বরে। দু মাস আগেই চার পূর্ণ করেছে তৈমুর। দ্বিতীয় সন্তানের জন্মের পর মাসখানেকের বিরতি নিয়ে শিগগির কাজে ফিরবেন বলে আগেই জানিয়েছেন অভিনেত্রী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কারিনাকারিনা কাপুরতৈমুরবলি।ুডবলিউডসাইফ আলী
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT