বিনোদন

সন্তানকে তালাবন্দী করার অভিযোগ এনে পাত্তাই পেলেন না শাকিব খান

শাকিব খান ও তার সন্তান ছবি, পরিবার ও সুখের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব খান তার সন্তানকে নিয়ে হাসিমুখে ছবি, পারিবারিক মুহূর্তের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অপু বিশ্বাসের কাছে থাকা আব্রাম খান জয় ঘরে তালাবন্দী অবস্থায় রয়েছে উল্লেখ করে তাকে উদ্ধারে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন চিত্রনায়ক শাকিব খান। শুক্রবার রাতে রাজধানীর গুলশান থানায় যান তিনি।

তবে পুলিশ বলছে: ওসির কাছে না গিয়ে গাড়িতে বসে শাকিব খান প্রতিনিধি পাঠিয়ে সন্তান উদ্ধারে পুলিশের সহযোগিতা চেয়েছিলেন। কিন্তু মায়ের কাছে থাকা সন্তানকে আদালতের নির্দেশ ব্যাতীত নিয়ে আসার কোন আইনি রাস্তা নেই বলে জানিয়ে শাকিবকে ফেরত পাঠিয়েছে পুলিশ।

গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক জানান: শুক্রবার রাত ৮টার দিকে শাকিব খান এসেছিলেন। তবে আমার রুমে আসেননি। তার প্রতিনিধি এসে জানায় আব্রামকে ব্যক্তিগত সহকারীর কাছে দিয়ে তালাবন্দী রেখে অপু বিশ্বাস কোথায় গেছেন বলে যাননি। সন্তানকে উদ্ধারে পুলিশের সহযোগিতায় তালা ভাঙ্গা প্রযোজন।

‘তখন আমি তাকে জানিয়েছি মা তার সন্তানের কাছে আছে। কর্মজীবী মা তার সন্তানকে বাড়িতে সহকারীর কাছে রেখে কাজে যেতে পারেন, এটি নতুন কিছু নয়। মায়ের কাছে থাকা সন্তানকে নিয়ে আসতে আদালতের অনুমতি লাগবে। আদালতের অনুমতি আনলে আমরা বিষয়টি দেখব’, বলেন গুলশান থানার ওসি।

তিনি জানান: শাকিব খান থানায় আসলেও তার পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ আসেনি। বিষয়টি নিয়ে আরাদা করে খোঁজ খবর নেয়ার প্রয়োজন দেখছেন না বলে জানান ওসি আবু বকর সিদ্দিক।

এ বিষয়ে শাকিব খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি মুঠোফোন ধরেননি।

বৃহস্পতিবার শুটিং শেষে ঢাকায় ফিরেছেন শাকিব খান। তার সঙ্গে স্ত্রী অপু বিশ্বাসের বিচ্ছেদের গুঞ্জন রয়েছে।

বিষয়:অপু বিশ্বাস আব্রাম খান জয় শাকিব খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…