চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সত্যজিতের ফেলুদা হওয়ার প্রস্তাব পেয়েছিলেন অমিতাভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৫ অপরাহ্ণ ০২, মে ২০২১
বিনোদন
A A

বিশ্ব চলচ্চিত্রের দিকপাল চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়। রবিবার (২ মে) কিংবদন্তী এই নির্মাতার জন্মশতবর্ষ। গুণী এই নির্মাতার অনবদ্য সৃষ্টি ‘ফেলুদা’ চরিত্রে অভিনয় করার সুযোগ হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়, শশী কাপুর, সব্যসাচী চক্রবর্তী, আবির চ্যাটার্জি এবং তোতা রায় চৌধুরীর মতো অভিনেতাদের।

‘ফেলুদা’ চরিত্রের জন্য প্রস্তাব পেয়েও সত্যজিতের সঙ্গে কাজ করা হয়নি অমিতাভ বচ্চনের।

সত্যজিৎ রায়ের একটি হিন্দি টেলিভিশন সিরিজের জন্য অমিতাভ বচ্চনকে প্রস্তাব দেয়া হয়েছিল, এই তথ্য খুব কম লোকেরই জানা আছে।

সত্যজিৎ পুত্র সন্দীপ রায় এই প্রসঙ্গে বলেন, “আমরা ‘দূরদর্শন’ এর জন্য ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’ তৈরির প্রস্তাব পেয়েছিলাম। এটার নাম দেয়া হয়েছিল ‘কিসসা কাঠমান্ডু কা’। আমরা চেয়েছিলাম ফেলুদার চরিত্রটি অমিতাভ বচ্চন করুক। বাবা তাকে চেয়েছিলাম। তার সঙ্গে আমরা কথাও বলেছিলাম। বেশ লম্বা সময়ের জন্য প্রয়োজন ছিল তাকে। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি খুবই ব্যস্ত ছিলেন সেই সময়ে, তাই আমাদের সময় মিলেনি।”

অমিতাভ বচ্চনকে না পেয়ে সেই চরিত্রে পরে নেয়া হয়েছে শশী কাপুরকে। শশী কাপুরকে নিয়ে ১৯৭৭ সালে ‘শতরঞ্জ কি খিলাড়ি’ও নির্মাণ করেছিলেন সত্যজিৎ।

জয়া বচ্চন যখন টিনএজার, তখন কাজ করেছিলেন সত্যজিৎ রায়ের ‘মহানগর'(১৯৬৩)-এ। দুই পরিবারের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। তাই সত্যজিতের সঙ্গে কাজ করার ইচ্ছায় কমতি ছিল না অমিতাভেরও।

Reneta

‘শতরঞ্জ কি খিলাড়ি’ ছবিতে ব্যাকগ্রাউন্ড কণ্ঠ বা ভাষ্যকারের ভূমিকায় ছিলেন অমিতাভ বচ্চন। অমিতাভের ভরাট কণ্ঠকে সত্যজিৎ রায় দারুণভাবে কাজে লাগিয়েছিলেন সিনেমায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ বচ্চনআবির চ্যাটার্জিজন্মশতবর্ষফেলুদাবলিউডবোম্বেশশী কাপুরসত্যজিৎসত্যজিৎ রায়সিনেমাসৌমিত্র চট্টোপাধ্যায়
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় কার্যত বন্ধ হরমুজ প্রণালি

জুলাই ১৮, ২০২৬

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

ইরানে টানা সপ্তম রাতেও যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলার দাবি তেহরানের

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT